ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ মো. লুৎফর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার খড়িবাড়ী বাজারের মাদ্রাসা মোড় এলাকায় তাঁর কনফেকশনারি দোকানে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, খড়িবাড়ী বাজারে ফুলবাড়ী-নাগেশ্বরী পাকা সড়কের পশ্চিম পাশে লুৎফর রহমানের দোকান রয়েছে। সেখানে অভিযান চালিয়ে দোকানের ভেতর থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লুৎফর রহমান উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ার বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. আনোয়ার আলী ওরফে ইমান আলীর ছেলে। রাজনৈতিক পরিচয়ে তিনি ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক কার্যনির্বাহী সদস্য ছিলেন বলে জানা গেছে।
অভিযান শেষে তাঁকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, মাদকসহ একজনকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে ওই সময় তিনি থানায় ছিলেন না।
পোস্ট টি পড়া হয়েছে : 5
বিজ্ঞাপন

নভেম্বর 5, 2026
বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসেবে নির্বাচিত হয়েছেন শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ (দফাদার) মো. মহব্বত আলী। তাঁর এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসেবে মনোনীত করার বিষয়টি জানানো হয়। […]

নভেম্বর 5, 2026
মোঃ সাদিকুল ইসলাম, নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরীতে মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং কিশোর-কিশোরীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ের ১৪০ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউনিসেফের আর্থিক সহযোগিতায় এবং এসএসবিসি (SSBC) প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। গত ৩ থেকে ৫ নভেম্বর নাগেশ্বরী উপজেলা […]

নভেম্বর 5, 2026
আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের আট গ্রামের মানুষ। প্রায় তিন মাস ধরে সাঁকোটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এতে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর […]