বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ক্যাটাগরি আবহাওয়া

কুড়িগ্রামে থেমে থেমে বৃষ্টি, বিপাকে দিনমজুর ও পরিবহনশ্রমিকরা

সেপ্টেম্বর 24, 2026

জুয়েল রানা, বিশেষ প্রতিনিধি সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনভর বৃষ্টির পাশাপাশি আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশাচালক, অটোরিকশাচালক ও দিনমজুরসহ দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষ। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও […]

টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

মে 12, 2026

ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা আরও ঘনীভূত হতে পারে। এছাড়া […]

বিজ্ঞাপন

কুড়িগ্রামে রাতের তাপমাত্রা কমে শীত বাড়ছে, ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা

ডিসেম্বর 11, 2025

ডিসেম্বরের শুরু থেকেই কুড়িগ্রাম জেলায় দিনভর রৌদ্রজ্জ্বল ও তুলনামূলক উষ্ণ আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর দ্রুত তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতা বাড়ছে। রাত থেকে ভোর পর্যন্ত স্থায়ী এ শীতে ভুগছে জেলার সাধারণ মানুষ। পাশাপাশি রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ছে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, আর […]

কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস

ডিসেম্বর 5, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। হিমেল বাতাসে জনজীবন নাকাল হয়ে পড়েছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষের কষ্ট আরও বেড়েছে, এতে করে তারা ঠিকমতো কাজে বের হতে পারছেন না। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। জানা গেছে, জেলার ১৬ নদনদীর […]

শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

ডিসেম্বর 2, 2025

আহসান হাবীব নীলু ।। কুড়িগ্রাম কুড়িগ্রামে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জেঁকে বসেছে তীব্র শীত। মঙ্গলবার ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়া ও বাতাস যেন আগেভাগেই এসে পৌঁছেছে দেশের উত্তর জনপদের জেলা কুড়িগ্রামে। প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর ঠান্ডা। রাজারহাট আবহাওয়া […]

নবান্নের গন্ধে ভরপুর হেমন্তের শেষভাগ, শীতের আহ্বান গ্রামাঞ্চলের চারদিকে

নভেম্বর 12, 2025

মাইদুল ইসলাম মামুন, (পরিবেশকর্মী ও সাংবাদিক) রাতের শেষ প্রহরে কুয়াশা জমে ঘাসের ডগায়, ভোরের আলো ফোটার আগেই দূর গ্রাম থেকে ভেসে আসে মোরগের ডাক। মাঠে ফসলের গন্ধ আর বাতাসে হালকা হিম—সব মিলিয়ে বোঝা যায়, শীত আসছে নিঃশব্দে, আপন তালে। প্রকৃতি যেন ধীরে ধীরে খুলে দিচ্ছে ঋতুবদলের নতুন অধ্যায়। এই সময়টায় গ্রামবাংলা যেন অন্য এক রূপে […]

স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কুড়িগ্রামে জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

অক্টোবর 30, 2025

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা ও উপজেলা জলবায়ু পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী অভিনন্দন কনভেনশন সেন্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী […]

বিজ্ঞাপন

আজ সন্ধ্যা থেকে কুড়িগ্রামে বজ্রঝড় ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা

সেপ্টেম্বর 30, 2025

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি কুড়িগ্রাম জেলায়ও আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে আগামীকাল বুধবার সকাল পর্যন্ত তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড এ তথ্য জানিয়েছে। সংস্থার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে বজ্রঝড় হতে পারে। এর মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, […]

কুড়িগ্রামসহ রংপুর বিভাগের উত্তরের জেলাগুলোতে টানা বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলায় ভ্যাপসা গরম

আগস্ট 8, 2025

হামার কুড়িগ্রাম প্রতিবেদক আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত কুড়িগ্রামসহ রংপুর বিভাগের উত্তরের জেলাগুলো—পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও দিনাজপুরে প্রতিদিনই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অ্যালার্ট টিম (BWOT)। এই সময়ে রংপুর বিভাগের উত্তরাংশে মোটামুটি ভালো বৃষ্টিপাত হতে পারে এবং কিছু এলাকায় মাঝারি থেকে […]