ফজলুল করীম ফরাজী ।। বিশেষ প্রতিনিধি
‘বন্ধুত্ব আমাদের শক্তি, সেবা আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বন্ধু’৯৬-এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৯৯৬ ব্যাচের বিভিন্ন পেশার বন্ধু-বান্ধবীরা অংশ নেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বন্ধু খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএম আরিফুজ্জামান বেলাল।
বিজ্ঞাপন
সম্মেলনে বন্ধু’৯৬-কুড়িগ্রামের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. আমিনুল ইসলাম লিটন সভাপতি এবং মো. আইয়ুব আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে অংশ নেওয়া সহপাঠীরা তিন দশক আগের স্মৃতি রোমন্থন করেন। পুরোনো দিনের নানা ঘটনা ও অভিজ্ঞতা ভাগাভাগির মধ্য দিয়ে সম্মেলনস্থল পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
বক্তারা বলেন, বন্ধু’৯৬-কুড়িগ্রামের গঠনতন্ত্র অনুযায়ী সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি যেকোনো বিপদ-আপদে একে অপরের পাশে দাঁড়াতে হবে। বন্ধুত্বের এই বন্ধন অটুট রেখে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
পোস্ট টি পড়া হয়েছে : 8
বিজ্ঞাপন

নভেম্বর ৭, ২০২৬
রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে অসহায় এক নির্মাণ শ্রমিকের পাশে দাঁড়িয়েছে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সদস্য আব্দুল জব্বার আলীকে আর্থিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর ও আলোচনা সভায় তাঁর হাতে এ চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে […]

নভেম্বর ৭, ২০২৬
আব্দুল হাকিম সবুজ, রাজারহাট প্রতিনিধি প্রথমবারের মতো সারাদেশের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ মহাসমাবেশে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে অংশ নিচ্ছেন ৫৮ জন গ্রাম পুলিশ সদস্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলায় মোট ৬১ জন […]

নভেম্বর ৬, ২০২৬
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এম. আর. সাঈদ। গত ৫ নভেম্বর বিকেলে তিনি থানায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। এর আগে এম. আর. সাঈদ কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানায় কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা গাইবান্ধা। ভূরুঙ্গামারী থানায় তাঁর […]