হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বন্ধু’৯৬-এর জেলা সম্মেলন, সভাপতি লিটন ও সম্পাদক আইয়ুব আলী

কুড়িগ্রামে বন্ধু’৯৬-এর জেলা সম্মেলন, সভাপতি লিটন ও সম্পাদক আইয়ুব আলী

কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে বন্ধু’৯৬-এর জেলা সম্মেলনে অংশগ্রহণকারীরা।

ফজলুল করীম ফরাজী ।। বিশেষ প্রতিনিধি

‘বন্ধুত্ব আমাদের শক্তি, সেবা আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বন্ধু’৯৬-এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৯৯৬ ব্যাচের বিভিন্ন পেশার বন্ধু-বান্ধবীরা অংশ নেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বন্ধু খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএম আরিফুজ্জামান বেলাল।

সম্মেলনে বন্ধু’৯৬-কুড়িগ্রামের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. আমিনুল ইসলাম লিটন সভাপতি এবং মো. আইয়ুব আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে অংশ নেওয়া সহপাঠীরা তিন দশক আগের স্মৃতি রোমন্থন করেন। পুরোনো দিনের নানা ঘটনা ও অভিজ্ঞতা ভাগাভাগির মধ্য দিয়ে সম্মেলনস্থল পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

বক্তারা বলেন, বন্ধু’৯৬-কুড়িগ্রামের গঠনতন্ত্র অনুযায়ী সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি যেকোনো বিপদ-আপদে একে অপরের পাশে দাঁড়াতে হবে। বন্ধুত্বের এই বন্ধন অটুট রেখে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

Exit mobile version