শনিবার, ৭ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে অসহায় নির্মাণ শ্রমিককে ৫০ হাজার টাকার চেক দিল শ্রমিক ইউনিয়ন

· প্রকাশ: · আপডেট:
রাজারহাটে অসহায় নির্মাণ শ্রমিককে ৫০ হাজার টাকার চেক দিল শ্রমিক ইউনিয়ন
ফেসবুকে শেয়ার করুন

রাজারহাট প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে অসহায় এক নির্মাণ শ্রমিকের পাশে দাঁড়িয়েছে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সদস্য আব্দুল জব্বার আলীকে আর্থিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর ও আলোচনা সভায় তাঁর হাতে এ চেক তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের নির্মাণ ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শাহজালাল বসুনিয়া, রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জাহিদুল ইসলাম সোহেল ও মো. হাবিবুর রহমান হাবিবসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেকুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া।

বক্তারা বলেন, শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা, সংগঠনের ঐক্য এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। সংগঠনের কোনো সদস্য বিপদে বা সংকটে পড়লে তাঁর পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব।

তাঁরা শ্রমিকদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

কুড়িগ্রামে বন্ধু’৯৬-এর জেলা সম্মেলন, সভাপতি লিটন ও সম্পাদক আইয়ুব আলী

কুড়িগ্রামে বন্ধু’৯৬-এর জেলা সম্মেলন, সভাপতি লিটন ও সম্পাদক আইয়ুব আলী

নভেম্বর ৭, ২০২৬

ফজলুল করীম ফরাজী ।। বিশেষ প্রতিনিধি ‘বন্ধুত্ব আমাদের শক্তি, সেবা আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বন্ধু’৯৬-এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৯৯৬ ব্যাচের বিভিন্ন পেশার বন্ধু-বান্ধবীরা অংশ নেন। শনিবার (৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বন্ধু খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএম আরিফুজ্জামান […]

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশ, রাজারহাট থেকে অংশ নিচ্ছেন ৫৮ জন

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশ, রাজারহাট থেকে অংশ নিচ্ছেন ৫৮ জন

নভেম্বর ৭, ২০২৬

আব্দুল হাকিম সবুজ, রাজারহাট প্রতিনিধি প্রথমবারের মতো সারাদেশের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ মহাসমাবেশে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে অংশ নিচ্ছেন ৫৮ জন গ্রাম পুলিশ সদস্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলায় মোট ৬১ জন […]

ভূরুঙ্গামারী থানার নতুন ওসি এম. আর. সাঈদ, আইনশৃঙ্খলা রক্ষায় চাইলেন সহযোগিতা

ভূরুঙ্গামারী থানার নতুন ওসি এম. আর. সাঈদ, আইনশৃঙ্খলা রক্ষায় চাইলেন সহযোগিতা

নভেম্বর ৬, ২০২৬

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এম. আর. সাঈদ। গত ৫ নভেম্বর বিকেলে তিনি থানায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। এর আগে এম. আর. সাঈদ কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানায় কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা গাইবান্ধা। ভূরুঙ্গামারী থানায় তাঁর […]

Verified by MonsterInsights