বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আগস্ট 31, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিরা মিয়া (২৮) ও শফিউর রহমান শুভ নামে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পাটেশ্বরী বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের […]

কালই শেষ হচ্ছে কুড়িগ্রামে ৪২ শূন্য ইউনিটে সার ডিলার নিয়োগের আবেদন

আগস্ট 30, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রামে ৪২টি শূন্য ডিলার ইউনিটে সার ডিলার নিয়োগের আবেদন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল সোমবার (৩১ আগস্ট)। জেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ওইদিন বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯’ (সংশোধিত)-এর আলোকে কুড়িগ্রামের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও উলিপুর উপজেলার বিভিন্ন […]

ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলন, ২০ বস্তা জব্দ

আগস্ট 30, 2026

বিপুল মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিলারের কাছ থেকে অবৈধ পন্থায় সার উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। এ ঘটনায় আজিমুল ইসলাম নামে এক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার বালারহাট বাজারে মেসার্স সৈকত ট্রেডার্সের সার বিতরণ কেন্দ্র থেকে সারগুলো ভ্যানে করে নিয়ে যাওয়ার […]

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে কায়কোবাদ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস

আগস্ট 30, 2026

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনিডাকুয়া বালাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। শনিবার (৩০ আগস্ট) বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে মালিক মো. দবির উদ্দিন ও তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত অবগত হন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত […]

ভূরুঙ্গামারীতে রিসিভ ছাড়া সার পরিবহন, কৃষক-ক্ষুদ্র ব্যবসায়ীর ৭ বস্তা সার জব্দ

আগস্ট 29, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্রয় রসিদ (রিসিভ) ছাড়া সার পরিবহনের সময় এক কৃষক ও ক্ষুদ্র সার ব্যবসায়ীর কাছ থেকে ৭ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সারের মধ্যে ৫ বস্তা ইউরিয়া ও ২ বস্তা পটাশ রয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। শনিবার (২৯ আগস্ট) […]

৪০ বছরের মুয়াজ্জিনের বিদায়, ঘোড়ার গাড়িতে বাড়ি পৌঁছে দিলেন মুসল্লিরা

আগস্ট 28, 2026

টানা ৪০ বছর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পর বয়সের ভারে স্বেচ্ছায় অবসর নিয়েছেন শুক্কুর আলী (৭০)। দীর্ঘদিনের এই ধর্মীয় সেবাকে সম্মান জানাতে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী তাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমীভাবে বিদায় সংবর্ধনা দিয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গণে আবেগঘন […]

কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী

আগস্ট 27, 2026

নিজস্ব প্রতিবেদক উত্তরের সীমান্তঘেরা জেলা কুড়িগ্রাম। নদী, চর ও সবুজে ঘেরা এ জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার। পাশাপাশি সীমান্তবর্তী হওয়ায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রয়েছে নানা চ্যালেঞ্জ। এরই মধ্যে কুড়িগ্রাম জেলার দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার […]

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে শামসুল-মোস্তফা প্যানেলের জয়

আগস্ট 27, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে শামসুল ইসলাম মন্ডল–মোস্তাফিজার রহমান মোস্তফা প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) কুড়িগ্রাম ইউনিট মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৬৫ জন। এর মধ্যে মোট ৪৭৭টি ভোট কাস্ট হয়। ভাইস চেয়ারম্যান পদে মোঃ শামসুল ইসলাম মন্ডল ৪৩৬ […]

উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

আগস্ট 25, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পৌর শহরের আজমের মোড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—বরিশালের গৌরনদী উপজেলার নাটোই […]

উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রে*প্তা*র

আগস্ট 25, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ইউনুস আলী (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইউনুস আলী ওই গ্রামের নূর ইসলামের ছেলে। পুলিশ জানায়, গত বছরের ১২ নভেম্বর রাতে উপজেলার দুর্গাপুর […]