বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

রাজারহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা

সেপ্টেম্বর 4, 2026

কুড়িগ্রামের রাজারহাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাড়িডাঙ্গা মন্দিরে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের আদর্শ, মানবিক মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন […]

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আতিকুর রহমান মুজাহিদ

সেপ্টেম্বর 3, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে শিক্ষা মন্ত্রণালয়সহ ১০টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটিগুলোর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। […]

ঢাকায় থাকা শিক্ষার্থীদের সংসদ দেখার সুযোগ করে দিলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি

সেপ্টেম্বর 3, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram ঢাকায় অবস্থানরত কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনের শিক্ষার্থীদের জাতীয় সংসদ অধিবেশন সরাসরি প্রত্যক্ষ ও সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দিয়েছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য। অনলাইনে আবেদনের মাধ্যমে নির্বাচনী এলাকার শিক্ষার্থীদের এ সুযোগ দেওয়া হয়। এর অংশ হিসেবে ঢাকায় অবস্থানরত নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার ছাত্র-ছাত্রী এবং শুভাকাঙ্ক্ষীরা জাতীয় সংসদ ভবনে গিয়ে সংসদীয় অধিবেশন […]

জাতীয় সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ, কুড়িগ্রাম-১ আসনের আগ্রহীদের যোগাযোগের আহ্বান

সেপ্টেম্বর 2, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram আগামী ২, ৩, ৬, ৭, ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চলতি জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেতে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও কচাকাটা) আসনের ঢাকায় অবস্থানরত আগ্রহীদের যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বুধবার (২ […]

সারের দাবিতে ভূরুঙ্গামারীতে সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টা পর প্রত্যাহার

সেপ্টেম্বর 2, 2026

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাহাট বাজারে সোনাহাট স্থলবন্দর সড়কে এ ঘটনা ঘটে। ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন। কৃষকদের অভিযোগ, সকালে সোনাহাট বাজারের ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে […]

কুড়িগ্রামে জুলাইয়ের শহীদদের ব্যানার উধাও, অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

সেপ্টেম্বর 1, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কের উন্নয়নকাজ চলাকালে জুলাই গণঅভ্যুত্থানে কুড়িগ্রাম জেলার সকল শহীদদের ছবি সংবলিত একটি ব্যানার উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার আহ্বায়ক লোকমান হোসেন […]

কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যানটিনে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সেপ্টেম্বর 1, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যানটিনে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনটির ক্যানটিন বয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। তবে ভুক্তভোগী নারী ঘটনার সঙ্গে দুই পুলিশ সদস্যসহ আরও কয়েকজনের জড়িত থাকার অভিযোগ করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) […]

কুড়িগ্রাম রেড ক্রিসেন্টের নবনির্বাচিত কমিটির প্রথম সভা, মানবিক কার্যক্রম জোরদারে আলোচনা

আগস্ট 31, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ। সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শামসুল ইসলাম মন্ডল, সেক্রেটারি মো. মোস্তাফিজার […]

কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা ও জনসেবা জোরদারে মাঠ প্রশাসনের সমন্বয়ের নির্দেশ

আগস্ট 31, 2026

কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ জনকল্যাণ ও উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার (৩১ আগস্ট ২০২৬) সচিবালয়ের স্থানীয় সরকার সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার ২৭ আগস্ট ২০২৬ […]

শিক্ষার্থীদের সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দিলেন এমপি আনোয়ারুল ইসলাম

আগস্ট 31, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম–১ আসনের সংসদ সদস্য জননেতা মো. আনোয়ারুল ইসলামের উদ্যোগে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নিজ এলাকার শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করেন। পাশাপাশি তারা দেশের সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার […]