বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের ৫ জন আটক

নভেম্বর 10, 2025

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, কস্টেপ, কাঁচি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল অফিসার মুনতাসির মামুন এর নেতৃত্বে সোনাতলী সাকিনে মোছাঃ জরিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। […]

উলিপুরে থামছে না অবৈধভাবে বালু উত্তোলন, নীরব প্রশাসন

নভেম্বর 9, 2025

জাহিদ হাসান | হামার কুড়িগ্রাম ‎কুড়িগ্রামের উলিপুরে সরকারিভাবে বালু উত্তোলন নিষেধ থাকলেও প্রভাবশালী মহল সংশ্লিষ্টদের ম্যানেজ করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে এই বালু উত্তোলন এবং কোটি কোটি টাকার রমরমা বাণিজ্য করে যাচ্ছে। অজ্ঞাত কারণে প্রশাসনের নীরবতায় জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে। ‎ ‎জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে একটি প্রভাবশালী চক্র রাতের […]

সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে কুড়িগ্রামে শিক্ষা ক্যাডারদের মানববন্ধন

নভেম্বর 9, 2025

নিজস্ব প্রতিবেদক সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদের কুড়িগ্রাম জেলা ইউনিট। রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুড়িগ্রাম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও ৩৫তম বিসিএস কর্মকর্তা মো. […]

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নভেম্বর 9, 2025

উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার, মোঃ মাহফুজুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, এবি পার্টির জেলা আহবায়ক […]

কুড়িগ্রামে এনসিপির ৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া

নভেম্বর 9, 2025

নিজস্ব প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। শনিবার (৮ নভেম্বর) দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এই জেলা আহ্বায়ক কমিটিতে মোট ৬৪ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন কমিটিতে […]

রাজারহাটে ঐতিহ্যবাহী জাতীয় হাডুডু খেলা অনুষ্ঠিত

নভেম্বর 8, 2025

নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পূর্ব বালাকান্দি দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা হাডুডু প্রতিযোগিতা। বিনোদন ও সচেতনতামূলক এই খেলায় অংশ নেয় দুই দল — “বিবাহিত বেটির বাপ” বনাম “বিবাহিত বেটার বাপ”। খেলাটির মূল প্রতিপাদ্য ছিল, “খেলা-ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ

নভেম্বর 8, 2025

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে দুইটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর রাত ৮:৪৫ মিনিটে শিংঝাড় বিওপি’র আওতাধীন দক্ষিণ মানিক কাজী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানকালে সন্দেহজনক […]

ডিসেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা কাজের উদ্বোধনের দাবিতে রাজারহাটে গণবিক্ষোভ

নভেম্বর 8, 2025

উপজেলা প্রতিনিধি, রাজারহাট (কুড়িগ্রাম) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে নদীর তীরবর্তী অঞ্চলে গণবিক্ষোভ হয়েছে। ‘ডিসেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধন করতে হবে’—এই দাবিতে কুড়িগ্রামের রাজারহাটে তীব্র রোদ উপেক্ষা করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা। শনিবার সকালে রাজারহাট উপজেলার কালিরহাট এলাকায় ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বক্তারা তিস্তা […]

ডোবায় পড়ে শিশুর মৃত্যু

নভেম্বর 8, 2025

উপজেলা প্রতিনিধি, চিলমারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বাড়ির পাশে ডোবায় পড়ে ইয়াছিন মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন ওই এলাকার হোসেন মিয়ার ছেলে। রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা জানান, দুপুরে ইয়াছিন বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে […]

জাতীয় ছাত্রশক্তির কুড়িগ্রাম জেলা কমিটি অনুমোদন, আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব সাদিকুর রহমান

নভেম্বর 8, 2025

নিউজ ডেস্ক অনলাইন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আদর্শিক সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কুড়িগ্রাম জেলা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদ হাসানকে আহ্বায়ক এবং সাদিকুর রহমানকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের […]