
জুলাই 7, 2026
উপজেলা প্রতিনিধি: বন্যার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে বসতভিটা, ফসলি জমি ও গ্রাম। এতে অন্তত ১৬০টি পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেকেই রাস্তার ধারে কিংবা অন্যের জমিতে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। ভুক্তভোগীরা নদীভাঙন রোধে সরকারের কাছে স্থায়ী তীর সংরক্ষণের দাবি […]

জুলাই 6, 2026
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম-৩ ও ৪ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির আমন্ত্রণে বগুড়ার ঐতিহ্যবাহী হোটেল মম ইন-এ কুড়িগ্রাম জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের অংশগ্রহণে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম […]

জুলাই 6, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার চড় রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে পচা ও ছত্রাকধরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের জানান, বিদ্যালয়ে মোট ১০৭ জন শিক্ষার্থী রয়েছে। কর্মসূচির নীতিমালা অনুযায়ী ১০ শতাংশ শিক্ষার্থী বাদ দিয়ে ৯৬ জনের […]

জুলাই 6, 2026
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (কুড়িকৃবি) অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষক ও কর্মচারী নিয়োগে বড় পরিসরের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগে অধ্যাপক, প্রভাষক, নিরাপত্তা প্রহরী, মালি এবং পরিচ্ছন্নতা কর্মীসহ একাধিক পদে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আগামী ২১ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষক ক্যাটাগরিতে অধ্যাপক (গ্রেড-৩) পদে […]

জুলাই 6, 2026
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেলে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশের ক্যাডেট এসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test-PET) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি পরিশোধ করা বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, […]

জুলাই 6, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২০ জন নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। রোববার (৫ জুলাই) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পরিষদের অর্থায়নে পরিচালিত সেলাই প্রশিক্ষণ কর্মসূচির […]

জুলাই 5, 2026
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজী পাড়া নিবাসী কবি ও জুলাই আন্দোলনের যোদ্ধা মোহাম্মদ শাহজামাল (আঙ্গুর) (২৮) মারা গেছেন। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যমতে, ফিস্টুলার অস্ত্রোপচারের সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। পরদিন এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় নেওয়া হয়। পরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কয়েকদিন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। […]

জুলাই 4, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে প্রস্তাবিত ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা’। শনিবার (৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির সমন্বয়ক আখম আশরাফুর রহমান, শাহিনুর রহমান, মনজুরুল হক, আহমেদ তালুকদার ও রাসেল মিয়া বক্তব্য দেন। সমাবেশে বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে […]

জুলাই 4, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নে এক ব্যক্তিকে গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন করে তদন্ত ও গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক জানান, গত ৩ জুলাই রাত প্রায় ৩টার দিকে […]

জুলাই 4, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের মাস্টার্স (সেশন ২০২২–২৩) শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দ-উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিদায়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক উপস্থিতিতে মিলনমেলার আবহ তৈরি হয়। পরে স্মৃতিচারণ, প্রাণবন্ত আড্ডা এবং ফটোসেশনের মাধ্যমে কলেজ জীবনের নানা স্মৃতি ভাগাভাগি করেন সবাই। দীর্ঘ শিক্ষাজীবনের সুখ-দুঃখ, অর্জন […]