বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২১ জুলাই পর্যন্ত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (কুড়িকৃবি) অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষক ও কর্মচারী নিয়োগে বড় পরিসরের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগে অধ্যাপক, প্রভাষক, নিরাপত্তা প্রহরী, মালি এবং পরিচ্ছন্নতা কর্মীসহ একাধিক পদে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আগামী ২১ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষক ক্যাটাগরিতে অধ্যাপক (গ্রেড-৩) পদে কৃষি অনুষদের হর্টিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ও ন্যানোটেকনোলজি ইন এগ্রিকালচার, মৎস্য অনুষদের অ্যাকুয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট ও ফিশারিজ বায়োটেকনোলজি অ্যান্ড ন্যানোটেকনোলজি এবং সাধারণ বিভাগের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ (ইংরেজি) বিষয়ে মোট পাঁচটি পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া কৃষি, মৎস্য ও সাধারণ বিভাগের বিভিন্ন বিষয়ে মোট ২৩টি প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

কর্মচারী ক্যাটাগরিতে গ্রেড-২০-এর আওতায় ১২ জন নিরাপত্তা প্রহরী, ১ জন মালি এবং ৫ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে।

প্রভাষক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩.৬০ থাকতে হবে। ইংরেজি বিষয়ের ক্ষেত্রে সিজিপিএ ৩.৫০ গ্রহণযোগ্য। এ পদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

অধ্যাপক পদে আবেদনকারীদের ক্ষেত্রে পিএইচডি ডিগ্রিধারীদের জন্য সহযোগী অধ্যাপক হিসেবে কমপক্ষে পাঁচ বছরসহ মোট ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং পিয়ার-রিভিউড জার্নালে ১২টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে পৃথক শর্ত উল্লেখ রয়েছে। এ পদের বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর।

নিরাপত্তা প্রহরী ও মালি পদের জন্য এসএসসি পাস অথবা অষ্টম শ্রেণি পাসের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং হরিজন সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। কর্মচারী পদগুলোর জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.kuriau.edu.bd) থেকে নির্ধারিত আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। শিক্ষক পদের জন্য ‘ক’ ফরম এবং কর্মচারী পদের জন্য ‘গ’ ফরম ব্যবহার করতে হবে।

প্রভাষক ও অধ্যাপক পদের আবেদনকারীদের মূল আবেদনপত্রসহ মোট ৮ সেট এবং কর্মচারী পদের আবেদনকারীদের মূল আবেদনপত্রসহ মোট ৬ সেট জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ‘রেজিস্ট্রার, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’-এর অনুকূলে যমুনা ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখা থেকে উত্তোলনযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে। শিক্ষক পদের জন্য আবেদন ফি ২০০ টাকা এবং কর্মচারী পদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী ২১ জুলাই ২০২৬-এর মধ্যে ডাকযোগে অথবা সরাসরি ডেপুটি রেজিস্ট্রার, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (অস্থায়ী ক্যাম্পাস), ভোকেশনাল মোড়, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম-৫৬০০ ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক বাছাই শেষে যোগ্য প্রার্থীদের পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য নির্দেশনা ই-মেইল অথবা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

কর অঞ্চল-রংপুরে ৩৬ পদে চাকরি, সুযোগ পাঁচ জেলার প্রার্থীদের

অক্টোবর 6, 2026

নিজস্ব প্রতিবেদক সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর অঞ্চল-রংপুরে ৩৬টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচটি ক্যাটাগরির এসব পদে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। পদের বিবরণ ১. উচ্চমান সহকারীপদসংখ্যা: ৭টিবেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪) ২. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ৮টিবেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪) […]

এসএসআই ক্যাডেট নিয়োগে দালালকে টাকা না দেওয়ার আহ্বান রংপুর রেঞ্জ পুলিশের

অক্টোবর 6, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram বাংলাদেশ পুলিশের এসএসআই ক্যাডেট (নিরস্ত্র) ২০২৬ নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এ নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে রংপুর রেঞ্জ পুলিশ। রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয় থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে চাকরি দেওয়ার নামে কোনো ব্যক্তি বা দালালকে অর্থ না দেওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি […]

কুড়িগ্রামে ভাইরাল ফুড কর্ণারে ৭ পদে নিয়োগ, ৫ অক্টোবর ভাইভা

অক্টোবর 2, 2026

ফজলুল করিম ফরাজি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ভাইরাল রোডে শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে ‘ভাইরাল ফুড কর্ণার অ্যান্ড রেস্টুরেন্ট’। উদ্বোধনের আগে প্রতিষ্ঠানটিতে জরুরি ভিত্তিতে বিভিন্ন পদে মোট ৭ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যানেজার, চাইনিজ বাবুর্চি, ফুড বাবুর্চি, ওয়েটার, রিসেপশনিস্ট ও ক্লিনার পদে কর্মী নেওয়া হবে। এর মধ্যে ম্যানেজার একজন, চাইনিজ […]