শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

মঙ্গলবার থেকে ৪ দিন নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 9, 2026

ডেস্ক নিউজ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। নির্বাচন ও গণভোট প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচনী এলাকায় অবস্থানের ওপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।  ইসি জানিয়েছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা […]

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 9, 2026

ডেস্ক নিউজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সই করা এ সংক্রান্ত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।  ইতোমধ্যে এ চিঠি বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সকল […]

ভূরুঙ্গামারীতে ৯২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১১৯৬ জন আনসার সদস্য, নির্বাচনী দায়িত্ব পালনে ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফেব্রুয়ারি 8, 2026

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ভূরুঙ্গামারী উপজেলায় নির্বাচনী নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ উপজেলায় মোট ৯২টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন ১ হাজার ১৯৬ জন আনসার সদস্য। নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন নারী ও ৯ জন পুরুষ আনসার সদস্য দায়িত্ব […]

কুড়িগ্রাম-১ আসনে বড় রাজনৈতিক সমীকরণ পরিবর্তন: দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ট্রাকের প্রার্থী

ফেব্রুয়ারি 8, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনের নির্বাচনী মাঠে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন দেখা দিয়েছে। এই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলামকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত জামায়াত নেতৃত্বাধীন […]

‘ভুয়া’ এমপি প্রার্থীর প্রচারণায় ভোটারদের বিভ্রান্তি

ফেব্রুয়ারি 7, 2026

চিলমারীতে কুলা প্রতীকে পোস্টারিং, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিজেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী দাবি করে এক ব্যক্তির প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সমালোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনুমোদনহীনভাবে নির্বাচনী প্রতীক ব্যবহার করে পোস্টারিং ও প্রচার চালানোয় সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। জানা গেছে, কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) সংসদীয় আসনে […]

ভূরুঙ্গামারীতে বাংলা ইশারা ভাষা দিবসে সুবর্ণ নাগরিককে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ

ফেব্রুয়ারি 7, 2026

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ‘বাংলা ইশারা ভাষা দিবস’। ২০২৬ সালে দিবসটির মূল প্রতিপাদ্য— ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে দিবসটি পালন […]

কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল

ফেব্রুয়ারি 7, 2026

সাজাদুল ইসলাম সাজু।। কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলী আর নেই। গত শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ […]

কুড়িগ্রামে বাল্যবিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠিত

ফেব্রুয়ারি 7, 2026

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম সদরের ইসলামিক ফাউন্ডেশন হলরুমে ইউনিসেফ এর অর্থায়নে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ৫ থেকে ৭ ফেব্রুয়ারি মোট ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। শিশু […]

রাজনৈতিক বিরোধের জেরে চাচা–ভাতিজার সংঘর্ষ, আহত শাপলা কলির সমর্থক

ফেব্রুয়ারি 7, 2026

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় শাপলা কলির এক সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যেরবাজার এলাকার শাপলা কলির সমর্থক উকিল মন্ডলকে প্রকাশ্যে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। ভুক্তভোগী ও স্থানীয়দের […]

কচাকাটায় জনসভায় অধ্যাপক আনোয়ারুল ইসলামের দুর্নীতিবিরোধী অঙ্গীকার

ফেব্রুয়ারি 7, 2026

মোঃ আবু সাঈদ ইসলাম ।। নাগেশ্বরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ আসন (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী–কচাকাটা) এলাকায় নির্বাচনী প্রচারণা জোরদার করেছে ১১ দলীয় ঐক্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) ও জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কচাকাটা থানা জামায়াতে ইসলামীর আয়োজনে কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় বক্তব্য দেন জোট ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী […]

Verified by MonsterInsights