
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় শাপলা কলির এক সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যেরবাজার এলাকার শাপলা কলির সমর্থক উকিল মন্ডলকে প্রকাশ্যে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, বৈদ্যেরবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা সেরাজুল ইসলাম হঠাৎ সুযোগ বুঝে উকিল মন্ডলের ওপর হামলা চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনৈতিক বিরোধের জের ধরেই পূর্বপরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটে।
উল্লেখ্য, আহত উকিল মন্ডল ও অভিযুক্ত সেরাজুল ইসলাম সম্পর্কে চাচা–ভাতিজা হলেও রাজনৈতিক মতপার্থক্যের কারণেই এই ঘটনার সূত্রপাত হয়েছে বলে দাবি স্থানীয়দের।
ঘটনার পর শাপলা কলির সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা সেরাজুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :