
এপ্রিল 20, 2026
ডেস্ক নিউজ অর্থনৈতিক সংকটে থমকে গেছে মেধাবী তরুণ ক্রিকেটার রাফাত আল রাফির স্বপ্নের পথচলা। কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই প্রতিভাবান ব্যাটসম্যান পরিবারের সীমিত সামর্থ্য ও পৃষ্ঠপোষকতার অভাবে এখন অনিশ্চয়তার মুখে। মাত্র ১৭ বছর বয়সেই রাফি দেখিয়েছেন অসাধারণ পারফরম্যান্স। জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৮ দলে অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। পরবর্তীতে […]

এপ্রিল 20, 2026
মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলায় ইপিআই কার্যক্রমের আওতায় দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক […]

এপ্রিল 20, 2026
ডেস্ক নিউজ সংরক্ষিত নারী আসনে মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের ঘোষিত তালিকায় স্থান পেয়েছেন যারা:

এপ্রিল 20, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে উলিপুর পৌরসভার মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর থানার এসআই (নিরস্ত্র) একরামুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর পৌরসভার মধ্যপাড়ায় মোঃ আনারুল ইসলামের […]

এপ্রিল 20, 2026
ডেস্ক নিউজ জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা বজায় রাখতে কুড়িগ্রাম সদর উপজেলায় ‘ফুয়েল কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপট বিবেচনায় জ্বালানি তেল সরবরাহে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ গ্রহণ করা […]

এপ্রিল 19, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজ-এ অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন “কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদ”-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফজলু আমিন চমন এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহেল রানা। সহ-সভাপতি পদে রয়েছেন মো. সাজেদুল ইসলাম, […]

এপ্রিল 19, 2026
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী আগামী ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে ভূরুঙ্গামারী থানা। থানার অফিসার ইনচার্জ (ওসি) এক ফেসবুক বার্তায় সকল পরীক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার […]

এপ্রিল 19, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের বাজেমুজরায় গ্রামে বসতবাড়ির জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। মামলা দায়ের করেও এখনো প্রতিকার না পাওয়ার দাবি তাদের। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী শাহজামাল ও লুৎফুর রহমান দলবল নিয়ে জোরপূর্বক একটি বসতবাড়ির চলাচলের রাস্তার অংশ দখল […]

এপ্রিল 19, 2026
মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম আগামীকাল ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত কুড়িগ্রামসহ সারা দেশে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৯ শিশুকে টিকা প্রদান করা হবে। রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ […]

এপ্রিল 19, 2026
মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি: বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক […]