
এপ্রিল 22, 2026
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, সার্কেল এএসপি ভূরুঙ্গামারী মুনতাসির মামুন মুনের নেতৃত্বে বাসটার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অটোরিকশাযোগে গাঁজা পাচারের সময় মোছাঃ মমতা বেগম (৫৫) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মমতা বেগম […]

এপ্রিল 21, 2026
শাহজাহান খন্দকার, উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক কুলি শ্রমিকের অসাধারণ উদ্যোগে নির্মিত একটি কাঠের সেতু বদলে দিয়েছে স্থানীয় মানুষের জীবনযাত্রা। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে চলা দুর্ভোগের অবসান ঘটিয়েছে এই মানবিক উদ্যোগ, যা ইতোমধ্যে এলাকায় প্রশংসার ঝড় তুলেছে। উলিপুর পৌরসভা-এর জোনাইডাঙ্গা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল করিম নিজের সীমিত সামর্থ্য দিয়েই অসম্ভবকে সম্ভব করেছেন। […]

এপ্রিল 21, 2026
মাইদুল ইসলাম মামুন ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মোস্তাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেন ও ক্যাসিনো সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে তিনি ‘ক্যাসিনো সম্রাট’ নামে পরিচিত বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী সদর ইউনিয়নের রাবাইটারী গ্রামের শামসুল আলমের ছেলে মোস্তাফিজুর রহমান নেওয়াশী বাজারে বিকাশ, নগদ, রকেট, উপায় […]

এপ্রিল 21, 2026
মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ীতে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।জানা গেছে, শাহ্ বাজার এ এইচ ফাজিল মাদ্রাসা কেন্দ্র (কেন্দ্র নং–৩৮০)-এর ১নং হলে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ভাঙামোড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মৃধা ফারজানা মিতু (রোল: ৪২২৬৩৬)। […]

এপ্রিল 21, 2026
ফজলুল করীম ফরাজী, কুড়িগ্রাম মাতৃত্ব ও শিক্ষাজীবন—দুটি বড় দায়িত্ব একসঙ্গে সামলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের এক এসএসসি পরীক্ষার্থী। সন্তান জন্মের মাত্র তিনদিন পরই পরীক্ষার হলে উপস্থিত হয়ে নিজের দৃঢ় মনোবল ও স্বপ্নপূরণের অদম্য ইচ্ছার পরিচয় দিয়েছেন হাওয়া আক্তার। জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বাসিন্দা হযরত আলীর মেয়ে হাওয়া আক্তারের গত ১৮ এপ্রিল […]

এপ্রিল 21, 2026
ফজলুল করিম ফরাজী, কুড়িগ্রাম কুড়িগ্রামে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কেন্দ্রের বাইরে অবস্থানরত গরমে অতিষ্ঠ অভিভাবকদের স্বস্তি দিতে মানবিক উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল। প্রচণ্ড তাপদাহে অভিভাবকদের কষ্ট লাঘব ও অসুস্থতা এড়াতে সচেতনতামূলক এই কার্যক্রম পরিচালনা করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কুড়িগ্রাম পৌর শহরের চারটি পরীক্ষা কেন্দ্র—কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়, […]

এপ্রিল 20, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধ পিতাকে মারধর, অবরুদ্ধ করে রাখা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তারই দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ারপাড় এলাকায় ঘটে। ভুক্তভোগী মো. আজাহারুল ইসলাম (৬৪) অভিযোগে জানান, তার দুই ছেলে মো. আল ইমরান […]

এপ্রিল 20, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারীতে শিশু হত্যার ঘটনায় তিন দিন পার হলেও রহস্য উদ্ঘাটন হয়নি। এ বিষয়ে সরেজমিন সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি তিন সাংবাদিককে বাধা দেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন চিলমারী সাংবাদিক ফোরাম ও গণমাধ্যম কর্মীরা। জানা গেছে, গেলো শুক্রবার রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা এলাকায় আয়শা (২) নামে […]

এপ্রিল 20, 2026
রাফি ইসলাম, কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এপির আয়োজনে পরিষ্কার পরিছন্নতা বিষয়ক সেশন ও বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জনাব আব্দুর রওফ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আবু হোসেন সরকার প্রধান শিক্ষক, একরামুল হক সহকারী শিক্ষক,সন্জীব গাইন সিনিয়র প্রোগ্রাম […]

এপ্রিল 20, 2026
ডেস্ক নিউজ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এসেট (ASSET) প্রজেক্টের অধীনে অনুষ্ঠিত ‘রংপুর বিভাগীয় স্কিল এন্ড ইনোভেশন প্রতিযোগিতা-২০২৬’-এ আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির উদ্ভাবনী প্রজেক্ট ‘পলিমার রিসাইকেল্ড কন্সট্রাকশন’ সেরা হিসেবে নির্বাচিত হয়। এই প্রজেক্টের মাধ্যমে পরিত্যক্ত পলিমার পুনর্ব্যবহার করে পরিবেশবান্ধব ইট, ব্লক ও টাইলসসহ বিভিন্ন নির্মাণ […]