
রাফি ইসলাম, কুড়িগ্রাম সদর
কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এপির আয়োজনে পরিষ্কার পরিছন্নতা বিষয়ক সেশন ও বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জনাব আব্দুর রওফ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আবু হোসেন সরকার প্রধান শিক্ষক, একরামুল হক সহকারী শিক্ষক,সন্জীব গাইন সিনিয়র প্রোগ্রাম অফিসার, কৃষিবিদ আমজাদ হোসেন প্রোগ্রাম অফিসার সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ আরো অনেকে।
এসময় বক্তারা বয়সন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, খাওয়ার আগে ও পরে সাবান ব্যবহার, বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে ১০০জন কিশোরীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরন করা হয়।
আপনার মতামত লিখুন :