শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১

জুন 11, 2026

নিউজ ডেস্ক কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে উপজেলা সদর ইউনিয়নের নলেয়া গ্রামের হায়দার আলীর পুত্র মাংস ব্যবসায়ী মোজাম্মেল হক (৩৫) ও তার ভাই মোঃ মাসুদ রানা মুন্না (২৮) এবং মৃত অবর উদ্দিন এর পুত্র মোঃ সাইফুর রহমান (৪২) […]

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে কুড়িগ্রামে বিজ্ঞান মেলা-২০২৬

জুন 11, 2026

ডেস্ক নিউজ “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মেলার আয়োজন করে ভিতরবন্দ জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাব। বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক […]

ইতিহাস গড়ে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

জুন 11, 2026

ডেস্ক নিউজ নিজেদের ২৯ বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে মার্নাস […]

ফুলবাড়ীতে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তরুণ ও কিশোরী গ্রেফতার

জুন 11, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক তরুণ ও এক কিশোরীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানার ২নং শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার মোড় এলাকায় ফুলবাড়ী-বড়বাড়ীগামী সড়কে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আটক করা হয় দুইজনকে। পরে তাদের সঙ্গে থাকা একটি কালো রঙের […]

কচাকাটা কলেজ মোড় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

জুন 10, 2026

উৎসবমুখর পরিবেশে মাঠে দর্শকদের ঢল, খেলাধুলার মাধ্যমে যুবসমাজ গঠনের আহ্বান মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে কচাকাটা কলেজ মোড় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (২য় আসর)। বুধবার (১০ জুন) বিকেলে কচাকাটা কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী মানুষ, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ এবং তরুণ সমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা […]

উলিপুরে সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ, সাংবাদিককে হুমকির অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে

জুন 10, 2026

তবকপুর সড়ক নির্মাণে অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে উত্তেজনা নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিক ও স্থানীয়দের নুর মোহাম্মদ (রোকন) , উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন একটি সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর এক সাংবাদিককে হুমকি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমারের বিরুদ্ধে। […]

উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

জুন 9, 2026

নিজস্ব প্রতিনিধি | কুড়িগ্রাম কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা অনুমোদনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিল করে নতুন নকশা প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ‘উলিপুরের ভুক্তভোগী জনগণ’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী […]

রাজারহাটে ৩ বছর ঘরবন্দি বৃদ্ধ বাবা, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

জুন 4, 2026

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটি গ্রামে তিন বছর ধরে বৃদ্ধ বাবাকে ঘরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এমনকি স্ত্রীর মৃত্যুর পর জানাজা ও দাফনেও স্বামীকে অংশ নিতে না দেওয়ার অভিযোগ করেছেন স্বজনরা। বৃহস্পতিবার (৪ জুন) সকালে এ ঘটনা প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল […]

সড়কে ফসল শুকানোয় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, উদ্বেগে নাগেশ্বরীবাসী

মে 19, 2026

মোঃআবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা উপজেলার বিভিন্ন গ্রামীণ ও আঞ্চলিক সড়কে ধান কাটার মৌসুমে ধান, খড়, ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য শুকানোর জন্য রাস্তার ওপর বিছিয়ে রাখার প্রবণতা বেড়েছে। এতে প্রতিদিনই বাড়ছে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও বাইসাইকেল চালকদের চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি রাতের বেলাতেও অনেক সড়কে […]

আদেশকৃত শিক্ষকরা যোগ দেননি, নেওয়া হয়নি ব্যবস্থা, আদেশ ছাড়াই পাঠানো হলো আরেক শিক্ষক

মে 19, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার উত্তর ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিয়ে সংবাদ প্রকাশের পর তিনজন শিক্ষককে সাময়িক দায়িত্বে পদায়নের আদেশ জারি করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। তবে এ পর্যন্ত কোনো শিক্ষক বিদ্যালয়ে যোগদান করেননি। এর মধ্যেই কোনো অফিস আদেশ ছাড়াই অন্য একটি বিদ্যালয়ের এক শিক্ষককে সেখানে পাঠানো হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা […]

Verified by MonsterInsights