শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জুন 25, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (৫৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উলিপুর উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ধামশ্রেণী ইউনিয়নের বিষ্ণুবল্লভ সোবহান বাজার এলাকার বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ধামশ্রেণী ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন […]

অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ

জুন 24, 2026

নিউজ ডেস্ক কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. বজলুর রশিদকে ঘিরে গুরুতর অভিযোগ তুলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে তদন্ত ও তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুড়িগ্রাম জেলা ইউনিট। অভিযোগপত্রে তার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, মামলা বাণিজ্য,অনিয়ম এবং পেশাগত অযোগ্যতাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের […]

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন

জুন 23, 2026

জাহিদ হাসান, উলিপুর একনেক কর্তৃক অনুমোদিত কুড়িগ্রামের উলিপুর শহরের যানজট নিরসনে বিকল্প বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে উলিপুরের সর্বস্তরের মানুষের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তীব্র তাপদহ উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, ব্যবসায়ী, পেশাজীবি […]

কুড়িগ্রামে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিহত করতে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

জুন 23, 2026

ডেস্ক নিউজ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অবস্থান কর্মসূচি শেষে জেলা বিএনপির […]

কুড়িগ্রাম কারাগারে মায়ের সঙ্গে বন্দী দুই বছরের শিশু, আলোচনায় শিশুর অধিকার

জুন 17, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারী উপজেলার আলোচিত শিশু আয়শা হত্যা মামলার প্রধান আসামি মায়ের সঙ্গে দেড় মাস ধরে জেলা কারাগারে অবস্থান করছে দুই বছর বয়সী এক শিশু। গত ১ মে থেকে শিশুটি তার মায়ের সঙ্গে কুড়িগ্রাম জেলা কারাগারের নারী ওয়ার্ডে রয়েছে। কারা সূত্র জানায়, শিশু আয়শা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী এক নারী ও […]

শূন্যরেখায় খোলা আকাশের নিচে চার দিন, মানবিক সংকটে নারী-শিশুসহ ৯ জন

জুন 17, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শিকার নারী ও শিশুসহ নয়জন চার দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। নাগরিকত্ব নিয়ে জটিলতায় তারা কোনো দেশের ভূখণ্ডেই আশ্রয় পাচ্ছেন না। বুধবার (১৭ জুন) দুপুর পর্যন্ত ওই নয়জন নো-ম্যানস ল্যান্ডে অস্থায়ী ছাউনি তৈরি করে মানবেতর জীবনযাপন করছিলেন। তাদের মধ্যে ছয় মাস ও আড়াই বছর বয়সী […]

রাজারহাটে বৃক্ষরোপণ কর্মসূচি, উপস্থিত ছিলেন ইউএনও তানজিলা তাসনিম

জুন 17, 2026

রতন রায়, রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পরিবেশবান্ধব এক বৃক্ষরোপণ কর্মসূচি। প্রধানমন্ত্রীর ঘোষিত এই কর্মসূচি পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা। কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। তিনি বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা ও সবুজ […]

কুড়িগ্রামে ক্যাডেট এএসআই নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

জুন 17, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় পুলিশ লাইন্স কুড়িগ্রামের মাল্টিপারপাস ড্রিলশেডে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। এ সময় তিনি মেধাবী ও যোগ্য প্রার্থীদের স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাংলাদেশ পুলিশে নিয়োগ নিশ্চিত […]

প্যানেল চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল, দায়িত্ব থেকে অব্যাহতি

জুন 13, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও এবং পরিষদের সদস্যদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, গত ১০ জুন জেলা প্রশাসক অন্নাপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত এক আদেশে খাদিজা বেগমকে […]

পুলিশ সদস্যদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

জুন 12, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন পুলিশ সদস্যরা। জমজমাট এ লড়াইয়ে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় ব্রাজিল সমর্থক দল। শুক্রবার (১২ জুন) বিকেলে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা সমর্থক […]

Verified by MonsterInsights