বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ইতিহাস গড়ে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

নিজেদের ২৯ বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে মার্নাস লাবুশেন অপরাজিত ৫৫ এবং জেভিয়ার বার্টলেট অপরাজিত ৫২ রান করেন। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ৩টি করে এবং তানভির ইসলাম ২টি উইকেট শিকার করেন।

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। জবাবে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

বাংলাদেশের পক্ষে সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪২ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষদিকে তাওহীদ হৃদয় ৪০ এবং মেহেদি হাসান মিরাজ ২২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতেও বাংলাদেশ বৃষ্টি আইনে ৮৬ রানের বড় জয় পেয়েছিল। ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]