শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

উলিপুরে ফটোসেশন ও পরিত্যক্ত পুকুরে পোনা ছেড়েই ‘দায়সারা’ মৎস্য পক্ষ!

আগস্ট 20, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জাতীয় মৎস্য পক্ষ দায়সারা ভাবে পালনের অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ চত্বরে র‌্যালির নামে ফটোসেশন, পরিত্যক্ত পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং প্রকৃত মৎস্যচাষীদের অনেককে অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর অভিযোগ করেছেন স্থানীয় মৎস্যচাষীরা। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ১৬ থেকে […]

এনডিসির মর্যাদাপূর্ণ ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ

আগস্ট 20, 2026

ডেস্ক নিউজ ন্যাশনাল ডিফেন্স কলেজ (NDC)-এর অধীনে পরিচালিত মর্যাদাপূর্ণ ‘ক্যাপস্টোন কোর্স’ সফলভাবে সম্পন্ন করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। কোর্স শেষে আজ তিনি আনুষ্ঠানিকভাবে সনদপত্র গ্রহণ করেন। জাতীয় নিরাপত্তা, কৌশলগত নেতৃত্ব, সুশাসন এবং আধুনিক রাষ্ট্র পরিচালনা বিষয়ে নীতি-নির্ধারণী জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই উচ্চপর্যায়ের কোর্সটি পরিচালিত হয়। দেশের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক ও […]

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেপ্তার

আগস্ট 19, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনা জেলার ফুলতলা থানার ধোপাখোলা এলাকার মোস্তাকিন কাজী (২৪) […]

উলিপুরে ইয়াবা সেবনের সময় আটক, ৫০০ টাকা জরিমানা ও ৫ দিনের কারাদণ্ড

আগস্ট 18, 2026

নুর মোহাম্মদ (রোকন) , উলিপুর কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় ওয়ানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানের সংশ্লিষ্টরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মাদারটারী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা সেবনরত […]

উলিপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আগস্ট 18, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ৪০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭১ হাজার ১০০ টাকাসহ মমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল জলিল ব্যাপারীর ছেলে। পুলিশ জানায়, গোপন […]

কুড়িগ্রামে ২ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আগস্ট 18, 2026

মোঃ মশিউর রহমান বিপুল, স্টাফ রিপোর্টার কুড়িগ্রামে তিনটি সিআর মামলায় সাজা ও পরোয়ানা নিয়ে দীর্ঘদিন পলাতক থাকা মোঃ দলিলুর রহমান (৪৭) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দলিলুর রহমান কুড়িগ্রাম সদর উপজেলার বড়ভিটা পরমালী গ্রামের কেরামত আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সিআর ৩৮৮/২৩, ৭৩/২৩ ও ৩৬/২৩ নম্বর মামলায় আদালত দলিলুর রহমানকে মোট ২ […]

কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল ভূরুঙ্গামারী থানা

আগস্ট 18, 2026

মোঃ মশিউর রহমান বিপুল, স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ থানার পুরস্কার পেয়েছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। একইসঙ্গে শ্রেষ্ঠ সার্কেল ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবেও দুই কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা সভা ও মাস্টার প্যারেডে এসব পুরস্কার প্রদান করা হয়। […]

শিক্ষক অনুপস্থিত, তালাবদ্ধ বিদ্যালয়: ক্ষোভে শিক্ষার্থীদের আন্দোলন

আগস্ট 17, 2026

ফজলুল করিম ফরাজী আগামীকাল ষাণ্মাসিক পরীক্ষা। অথচ পরীক্ষার আগের দিনও বন্ধ ছিল কুড়িগ্রাম সদর উপজেলার খেয়ার আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলে কোনো শিক্ষক না আসায়। নদী পাড়ি দিয়ে বিদ্যালয়ে এসে তালাবদ্ধ দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা বিদ্যালয়ের দরজা ও তালা ভাঙার চেষ্টা করে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।‎‎সোমবার (১৭ আগস্ট) দুপুরে খেয়ার […]

উলিপুরে ১৯ দিন ধরে নিখোঁজ শ্রী বিশ্বাস শর্মা, সন্ধান চায় পরিবার

আগস্ট 17, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল বাজার এলাকা থেকে শ্রী বিশ্বাস শর্মা নামে এক যুবক গত ৩০ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ১৯ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। পাশাপাশি […]

নাগেশ্বরীতে দুই সাবেক জনপ্রতিনিধি ও আ.লীগ নেতা গ্রেপ্তার

আগস্ট 16, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. আব্দুল আজিজ এবং কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রী […]

Verified by MonsterInsights