
আগস্ট 23, 2026
মোঃআবু সাঈদ ইসলাম, কচাকাটা (নাগেশ্বরী) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঐতিহ্যবাহী গোলেরহাট ফাজিল বিএ মাদ্রাসায় নতুন গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন মাদ্রাসার সভাপতি ও বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মো. সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ […]

আগস্ট 23, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে রুকাইয়া আক্তার রিংকি হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত পুনঃতদন্ত এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বড় মসজিদ মোড় (গবার মোড়) এলাকায় পাণ্ডুল ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। […]

আগস্ট 23, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষকেরা জোট বেঁধে এক সার ডিলারের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশের হস্তক্ষেপে ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার […]

আগস্ট 23, 2026
রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট বাজারে সরকারি ঘর বরাদ্দ ও সংশ্লিষ্ট বিষয়ে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং কথিত অপসাংবাদিকতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা শহরের ট্রাফিক মোড়ে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে উপস্থিত ছিলেন, আশিকুল ইসলাম টুটুল, হান্নান হোসেন, জাকারিয়া খান বিটন, কাদের, আমিনুর রহমান […]

আগস্ট 22, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী গ্রামের লিভার সিরোসিসে আক্রান্ত হতদরিদ্র পরিবারের যুবক রাজু আহমেদের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন। শনিবার (২২ আগস্ট) বিকেলে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন রাজু আহমেদের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন। স্থানীয় বিভিন্ন মাধ্যমে রাজু আহমেদের […]

আগস্ট 22, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি | হামার কুড়িগ্রাম পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা নারী—এ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী)-এর উদ্যোগে এবং ক্লাইমেট জাস্টিস রেসিলিয়েন্স ফান্ড (সিজেআরএফ)-এর আর্থিক সহযোগিতা ও সম্প্রীতি এইড ফাউন্ডেশন-এর কারিগরি সহযোগিতায় কমিউনিটি অ্যাকশন […]

আগস্ট 22, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি | হামার কুড়িগ্রাম উত্তরবঙ্গের ভাওয়াইয়া সঙ্গীতের কিংবদন্তি শিল্পী, গীতিকার, সুরকার ও বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯২ সালের ২২ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। ভাওয়াইয়া সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি ‘ভাওয়াইয়া গানের যুবরাজ’ হিসেবে পরিচিত। কছিম উদ্দীন ছিলেন উত্তরবঙ্গের লোকসংস্কৃতির এক উজ্জ্বল প্রতিভা। ভাওয়াইয়া গানের পাশাপাশি তিনি পালাগান, জারি ও দেশাত্মবোধক গান রচনা […]

আগস্ট 22, 2026
মমিনুল ইসলাম , উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের কাজজীপাড়া এলাকায় বুড়ি তিস্তা খালের ওপর থাকা সেতু ভেঙে যাওয়ার প্রায় তিন বছর পার হলেও নির্মাণ হয়নি নতুন সেতু। ফলে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্মিত একটি ছোট কাঠের সাঁকোই এখন প্রায় ২০ হাজার মানুষের পারাপারের একমাত্র ভরসা। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন শ্রেণি-পেশার […]

আগস্ট 21, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি | ২১ আগস্ট ২০২৬ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার খবরে কুড়িগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সবুজপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন জেলা বিএনপি কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। […]

আগস্ট 20, 2026
নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদীর তীরে জন্ম নেওয়া কবি, প্রাবন্ধিক, গবেষক ও সাংবাদিক আবদুল হাই শিকদার বাংলা সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতিচর্চায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। কবিতা, প্রবন্ধ, গবেষণা, শিশুসাহিত্য, ভ্রমণ, সম্পাদনা ও টেলিভিশন—সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে রয়েছে তাঁর বিস্তৃত পদচারণা। সম্প্রতি নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁর অর্জনের তালিকায় যুক্ত […]