
সেপ্টেম্বর 22, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কৃষকদের সড়ক অবরোধের কারণে কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে […]

সেপ্টেম্বর 22, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর রোকনুজ্জামান রিপন নামে এক মুয়াজ্জিন ও মসজিদের খতিব নিখোঁজ হয়েছেন। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। নিখোঁজ রোকনুজ্জামান রিপন উপজেলার বামনাছড়া এলাকার বাসিন্দা। তিনি পুরির পটল জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ফজরের নামাজ পড়ার […]

সেপ্টেম্বর 22, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় ও সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অফিসকেন্দ্রিক একটি চক্রের মাধ্যমে দলিলপ্রতি বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।অভিযোগ রয়েছে, অফিসের দেয়ালে ‘আমি ও আমার কার্যালয় দুর্নীতিমুক্ত’ লেখা থাকলেও সেবা নিতে […]

সেপ্টেম্বর 21, 2026
জুুয়েল রানা, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সরকারি কাজে বাধা ও কৃষি কর্মকর্তাকে লাঞ্চিত করার মামলায় কয়েকটি গ্রামের কৃষকদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মামলার আসামি হয়ে কেউ ঘরছাড়া, আবার দুই কৃষক আট দিন কারাভোগের পর জামিনে বাড়ি ফিরেছেন। তাদের অভিযোগ, চাহিদামতো সার চাইতেই আজ তারা আসামি হয়েছেন। তবে কৃষি কর্মকর্তা বলছেন, তাকে অবরুদ্ধ ও মারধরের […]

সেপ্টেম্বর 20, 2026
মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম ক্রীড়ার মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো, সুস্থ ও সুন্দর সমাজ গঠন এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে কুড়িগ্রামে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান […]

সেপ্টেম্বর 20, 2026
নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। একই সঙ্গে পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে বেড়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জারি […]

সেপ্টেম্বর 20, 2026
ডেস্ক নিউজ কাগজে-কলমে সার আছে, বরাদ্দও দেওয়া হচ্ছে। কিন্তু আমন মৌসুমে প্রয়োজনের সময় সার কিনতে গিয়ে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার কৃষকদের ভোগান্তিতে পড়ার অভিযোগ উঠছে। কোথাও দীর্ঘ লাইন, কোথাও সার না পাওয়ার অভিযোগ, আবার কোথাও বাড়তি দামে সার বিক্রির অভিযোগ ঘিরে তৈরি হচ্ছে উত্তেজনা। গত কয়েক দিনে রৌমারী, ভূরুঙ্গামারী ও রাজীবপুরে সার বিতরণকে কেন্দ্র করে ঘটে […]

সেপ্টেম্বর 20, 2026
ফজলুল করীম ফরাজি, বিশেষ প্রতিনিধি বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে এখন তাঁর দিন কাটে নানা অভাব-অনটন আর সীমাবদ্ধতার মধ্যে। প্রয়োজন থাকলেও অনেক কিছুই যেন তাঁর নাগালের বাইরে। এমন এক অসহায় শতবর্ষী বৃদ্ধের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা। কুড়িগ্রামের উলিপুর উপজেলার রাজরামক্ষেত্রী গ্রামের […]

সেপ্টেম্বর 20, 2026
শফিকুল ইসলাম বেবু চলতি আমন মৌসুমে কৃষকদের জন্য সরকার নির্ধারিত মূল্যে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ হলরুমে রৌমারী ও চর রাজিবপুর উপজেলার সার ডিলারদের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় […]
হামার কুড়িগ্রাম
সেপ্টেম্বর 19, 2026
মাইদুল ইসলাম মামুন, নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মামনি মার্কেটের আরাফাত টি স্টোরে গ্যাসের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে দোকানদারের সাহসিকতা ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মার্কেটটি। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৫টা […]