উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর রোকনুজ্জামান রিপন নামে এক মুয়াজ্জিন ও মসজিদের খতিব নিখোঁজ হয়েছেন। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
নিখোঁজ রোকনুজ্জামান রিপন উপজেলার বামনাছড়া এলাকার বাসিন্দা। তিনি পুরির পটল জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরে স্থানীয় একটি ব্রয়লার মুরগির দোকানের কাছে তার পাগড়ি, টুপি ও সাইকেল পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকেই তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ রোকনুজ্জামান রিপনের সন্ধান বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৭৪৪৬০০৯৯৫






