
আগস্ট 3, 2025
ডেস্ক নিউজ জুলাই গণঅভ্যুত্থান দেশে বিপ্লব এনেছে। এর পুরো কৃতিত্ব ছাত্র-জনতার। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে জুলাই আন্দোলন নিয়ে আন্ত:হল মুক্ত গদ্য রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ফায়েজ বলেন, শিক্ষার্থীদের […]

আগস্ট 3, 2025
শাহাজাহান খন্দকার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরাঞ্চল বজরা ইউনিয়নের খামার দামার হাট চরে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট ২০২৫) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ক্যাম্প পরিচালিত হয়। জেলা পরিষদের অর্থায়নে এবং উপজেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই স্বাস্থ্য ক্যাম্পে ৯০ থেকে ১০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা […]

আগস্ট 3, 2025
শাহাজাহান খন্দকার ২০১৯ সালের যুব বিশ্বকাপজয়ী দলে ছিলেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যে জয় ছিল এক নতুন সূর্যোদয়ের, সেই জয়ের সাক্ষী ছিলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার সন্তান শাহীন আলম। একসময় বলের গতি ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার—সেই প্রতিভাবান পেসার আজ জীবনযুদ্ধে পরাজিত এক নীরব যোদ্ধা। শাহীন আলম বর্তমানে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। নেই একটি ভালো জোড়া বোলিং সু, […]

আগস্ট 3, 2025
রৌমরী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দীর্ঘ ২৫ বছর সংস্কারহীন পড়ে থাকার কারণে এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই চাল ফুটো হয়ে ঘরে পানি পড়ে, দুর্ভোগে পড়ছে শতাধিক দরিদ্র, ভূমিহীন পরিবার। সরেজমিনে গিয়ে দেখা যায়, টিনে মরিচা ধরে জালের মতো ছিদ্র হয়ে গেছে। বৃষ্টির সময় ঘরের ভেতর পানি পড়ে […]

আগস্ট 3, 2025
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়োগে অনিয়ম ও লটারিতে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আবেদনকারী ভুক্তভোগীরা। রোববার ৩ আগস্ট বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডিলার নিয়োগে স্বচ্ছতা ও নিয়মনীতি মানা হয়নি। প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের লটারিতে অন্তর্ভুক্ত করে যোগ্য প্রার্থীদের […]
হামার কুড়িগ্রাম
আগস্ট 3, 2025
চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে জামায়াত নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান। গ্রেপ্তাররা হলেন, নয়ারহাট ইউনিয়নের জামায়াতের নেতা ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮), মো. আবু বকর (৫২), কোরবান […]

আগস্ট 3, 2025
পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম আজ ০৩ আগস্ট ২০২৫ তারিখ রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ০১ নং রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা গোয়ালটারী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অফিসার ইনচার্জ নাগেশ্বরী থানা এর নেতৃত্বে একটি চৌকস টিম নাগেশ্বরী পশ্চিম রামখানা এলাকার মাদক কারবারি মোঃ আলী হোসেন (৩২) কে ০৪ কেজি গাঁজা ও […]

আগস্ট 2, 2025
কুড়িগ্রামে বিভিন্ন দাবিতে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিক্ষক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শনিবার (২ আগস্ট) সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, উপজেলা ও জেলায় অন্তত একটি করে মাদরাসাকে জাতীয়করণ, ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ, উপবৃত্তি চালু করা, ক্বওমী সনদের স্বীকৃতি দান, সনদ অনুযায়ী কর্মের ব্যবস্থা […]

আগস্ট 2, 2025
শাহজাহান খন্দকার, বিশেষ প্রতিনিধি, উলিপুর কুড়িগ্রামের উলিপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬৩ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

আগস্ট 2, 2025
শনিবার (২ আগস্ট) গাইবান্ধার বহুল প্রত্যাশিত তিস্তা সেতুর উদ্বোধন হবার কথা থাকলেও তা পরিবর্তন করে আগামী ২৫ আগস্ট নির্ধারণ করা হয়েছে। গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী উদ্বোধনের তারিখ পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য তিস্তা নদীর ওপর এ সেতু নির্মিত হয়েছে। যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের […]