বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে খাদ্যবান্ধব ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়োগে অনিয়ম ও লটারিতে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আবেদনকারী ভুক্তভোগীরা।

রোববার ৩ আগস্ট বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডিলার নিয়োগে স্বচ্ছতা ও নিয়মনীতি মানা হয়নি। প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের লটারিতে অন্তর্ভুক্ত করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের আবেদনকারী ও বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম বলেন, আমাদের পয়েন্টে ৬ জন আবেদনকারীর সকল কাগজপত্র বৈধ থাকার পরও লটারির তালিকায় আমাদের নাম রাখা হয়নি। বরং যাদের কাগজপত্রে ঘাটতি রয়েছে তাদের লটারিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি এ লটারিকে, প্রহসনের লটারি উল্লেখ করে পুনঃতদন্তপূর্বক স্বচ্ছ লটারি অনুষ্ঠানের দাবি জানান।

একই অভিযোগ তুলে এরশাদুল হক বলেন, আমার কাগজপত্রে কোনো ঘাটতি ছিল না, এমনকি পর্যাপ্ত গোডাউনও ছিল। তারপরও লটারির তালিকায় আমার নাম রাখা হয়নি। লটারির আয়োজনের ব্যাপারে আমাকে কোনো তথ্যও জানানো হয়নি।

রাজারহাট সদর ইউনিয়নের আবেদনকারী সেকেন্দার আলী বলেন, এ লটারি বাতিল করে শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুনরায় লটারি দিতে হবে।

মানববন্ধনে বিদ্যানন্দ, রাজারহাট সদরসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০ জন আবেদনকারী ও স্থানীয় সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

তারা ডিলারশিপ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে পুনরায় লটারি আয়োজনের দাবি জানান।
আয়োজনকারীরা মানববন্ধন শেষে জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর একটি অভিযোগ দাখিল করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]