শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

উলিপুরে সংবাদ প্রকাশের পর ডক্টরস কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

নভেম্বর 18, 2025

জাহিদ হাসান।। হামার কুড়িগ্রাম ‎কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ডক্টরস কমিউনিটি ক্লিনিকের লেবাররুম ও অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।‎‎গত ২৮ অক্টোবর দৈনিক জনকণ্ঠ ও হামার কুড়িগ্রামে “উলিপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য বিভাগ। গত ৩০ অক্টোবর তিন সদস্য বিশিষ্ট […]

বাল্যবিবাহ রোধে রাজারহাটে টেকসই উন্নয়ন স্থানীয় ইউপি সদস্য ও নেতাদের সঙ্গে কর্মশালা,গণ্যমান্যদের অংশগ্রহণ

নভেম্বর 18, 2025

রতন রায় ।। রাজারহাট প্রতিনিধি বাল্যবিবাহের অভিশাপ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে টেকসই উদ্যোগ জোরদার করতে কুড়িগ্রামের রাজারহাটে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মশালা। রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে “বাল্যবিবাহ প্রতিরোধে গণ্যমান্য ব্যক্তি এবং ইউপি সদস্যদের সাথে টেকসই উন্নয়ন পরিকল্পনা” শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাল্যবিবাহ […]

ফুলবাড়ী সীমান্তে প্রায় দেড় লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার

নভেম্বর 18, 2025

বিপুল মিয়া ।। ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৭ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অনন্তপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালায়। তাদের এ অভিযানে ৪১ কেজি ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । এ সময় চোরাকারবারীরা বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে […]

নাগেশ্বরীতে পুলিশের জালে আটক রাজশাহীর মাদক ব্যবসায়ী সাঈদ

নভেম্বর 18, 2025

সাইফুর রহমান শামীম ।। বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভাধীন কলেজমোড় এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন- রাজশাহী সিটি করপোরেশনের মনিহার থানাধীন কাজলা এলাকার মোঃ সাঈদ আলী (২৭)। মঙ্গলবার গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে পুলিশ কুড়িগ্রাম জেলা যৌথ প্রন করেছে। পুলিশ জানায়, গত সোমবার (১৭ নভেম্বর .) সন্ধ্যা […]

ভূরুঙ্গামারী হাসপাতালে সাংবাদিককে ঘিরে মিথ্যা মানববন্ধনের পর দুদকের অভিযান, অসাধুচক্র রোধে কঠোর নির্দেশনা

নভেম্বর 17, 2025

বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বজায় রাখা ও হাসপাতালের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ওষুধ কোম্পানির প্রতিনিধি ও বহিরাগত অসাধুচক্রের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা জারি করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়। একই সঙ্গে হাসপাতালের ডিউটি রোস্টার যথাযথভাবে মেনে চলা, চিকিৎসক ও কর্মীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও আলাদা নোটিশ দেওয়া হয়েছে। […]

শেখ হাসিনার রায় ঘোষণার পর মিষ্টি বিতরণ করল দ্য রেড জুলাই কুড়িগ্রাম

নভেম্বর 17, 2025

ডেস্ক নিউজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণার পর সোমবার (১৭ নভেম্বর) বিকেলে খুশিতে মিষ্টি বিতরণ করেন দ্যা রেড জুলাই কুড়িগ্রাম। পথচারী, রিকশাচালক, পরিবহণ শ্রমিকসহ আরও লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করেন সংগঠনটির জেলা আহ্বায়ক সাজ্জাদ হোসাইন। তিনি বলেন, ‘১৯৭৫ সালে শেখ মুজিবের মৃত্যুর পর সারাদেশে মিষ্টি বিতরণ […]

ভূরুঙ্গামারীতে ইয়াবা, গাঁজা ও সিসাসহ মাদক কারবারি “নয়ন” গ্রেফতার

নভেম্বর 17, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নয়ন মিয়া (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, রবিবার (১৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের নিজ বাড়ি থেকে নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়। […]

কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নভেম্বর 17, 2025

মোঃ মশিউর রহমান বিপুল ।। বিশেষ প্রতিনিধি “দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সোমবার (১৭ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা উড়িয়ে অতিথিবর্গ দিবসের সূচনা করেন। পরে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের […]

ভূরুঙ্গামারীতে নাশকতার উস্কানির অভিযোগে ইউপি সদস্য শহিদুল গ্রেফতার

নভেম্বর 16, 2025

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতার পরিকল্পনা ও উস্কানিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে সদর ইউনিয়নের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম (৪০)। তিনি বাগভান্ডার গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, রবিবার (১৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে […]

কুড়িগ্রামে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডার শিক্ষকদের ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ স্লোগানে কর্মবিরতি পালন

নভেম্বর 16, 2025

ডেস্ক নিউজ কুড়িগ্রামে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক ও সহকারী অধ্যাপকরা পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ স্লোগানে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবি জানিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ চত্বরে ক্যাডারভুক্ত […]

Verified by MonsterInsights