ভূরুঙ্গামারীতে ইয়াবা, গাঁজা ও সিসাসহ মাদক কারবারি “নয়ন” গ্রেফতার


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীতে ইয়াবা, গাঁজা ও সিসাসহ মাদক কারবারি “নয়ন” গ্রেফতার

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নয়ন মিয়া (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রবিবার (১৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের নিজ বাড়ি থেকে নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার জুলহাস উদ্দিনের ছেলে।

অভিযানের সময় তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ৪ প্যাকেট সিসা উদ্ধার করা হয়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,
“মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করে যাচ্ছি। গোপন তথ্যের ভিত্তিতে নয়ন মিয়াকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।