শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না: তাসভীর উল ইসলাম

নভেম্বর 23, 2025

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ও কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনের প্রার্থী তাসভীর উল ইসলাম বলেছেন, আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই সমান অধিকার ভোগ করবে। মানুষের মাঝে শাসন ও শোষণের জন্য বিভেদ তৈরি করা হয়। আমরা ক্ষমতায় গেলে সেই […]

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ব্যবসায়ী এনামুল পলাতক, ইয়াবা ও টাকা জব্দ

নভেম্বর 23, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভুরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯,৪০০ টাকা জব্দ করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। অভিযানের সময় আসামি মোঃ এনামুল হক ওরফে এনাম (৪৯) পালিয়ে যান। জানা যায়, ২৩ নভেম্বর (রবিবার) দুপুর ১২টার দিকে জেলা কার্যালয় কুড়িগ্রামের […]

ভূরুঙ্গামারীর পাথডুবিতে গণসংযোগে নেমে ধান কাটলেন কুড়িগ্রাম–১ আসনের জামায়াত প্রার্থী

নভেম্বর 23, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রাম–১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম গণসংযোগের অংশ হিসেবে ভূরুঙ্গামারীর পাথডুবি ইউনিয়নে ধান কেটে কৃষকদের সহায়তা করেছেন। সাধারণ মানুষের সঙ্গে দেখা–সাক্ষাৎ ও বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি তিনি মাঠে নেমে কৃষকের পাশে দাঁড়ান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সহকারী সেক্রেটারি মোঃ মিজানুর […]

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত

নভেম্বর 23, 2025

মোঃ বুলবুল ইসলাম ।। কুড়িগ্রাম সদর শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী সংলগ্ন মাদারতেরেজা স্কুল হলরুমে ইউনিসেফ এর অর্থায়নে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২০ থেকে ২২ নভেম্বর মোট ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার […]

তারুণ্যের মুখোমুখি কুড়িগ্রাম ৩ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার সালেহী

নভেম্বর 22, 2025

সাইফুর রহমান শামীম ।। বিশেষ প্রতিনিধি উলিপুরে তরুণ ভোটারদের মুখোমুখি হয়েছেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। শনিবার উলিপুর দ্বিমুখী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি শিক্ষা, বেকারত্ব, নদীভাঙন, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তরুণদের একের পর এক প্রশ্নের উত্তর দেন। পিছিয়ে থাকা এই উপজেলার প্রায় দুই শতাধিক তরুণ […]

কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চলে বাণিজ্যের জায়গা পাচ্ছে ভুটান

নভেম্বর 22, 2025

ডেস্ক নিউজ বাংলাদেশে বাণিজ্য করার জন্য ভুটানকে কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জায়গা বরাদ্দ দিয়েছে সরকার। এতে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ সফররত ভুটান প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি বলেন, “কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে বেশ কিছু কার্যক্রম নেওয়া হয়েছে।” শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বাণিজ্যের বিভিন্ন বিষয় […]

ঢাকায় আন্দোলনে অংশ নেয়া শিক্ষকদের ভূরুঙ্গামারীতে সংবর্ধনা দিল সম্মিলিত শিক্ষক পরিষদ

নভেম্বর 22, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১৫% বাড়ি ভাতা বাস্তবায়নের সফল আন্দোলনে উপজেলা থেকে ঢাকায় অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মচারীদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মিলিত শিক্ষক পরিষদ (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি), ভূরুঙ্গামারী উপজেলা শাখা এ […]

যানজট মুক্ত রাখতে কুড়িগ্রামে ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা

নভেম্বর 22, 2025

আশির্বাদ রহমান ।। বিশেষ প্রতিনিধি প্রায় ২৪ লক্ষ মানুষের জেলা কুড়িগ্রাম, যার কেন্দ্র শহরটিতে বসবাস প্রায় ১ লক্ষ মানুষের। ব্যবসায়ী, চাকরিজীবী, দিনমজুর, রিকশা-ভ্যান চালক—সহ নানা পেশার এই মানুষগুলোর দৈনন্দিন চলাচল শহরের প্রধান সড়কগুলোর ওপর নির্ভরশীল। তাদের এই যাতায়াত নির্বিঘ্ন রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা ট্রাফিক পুলিশ। রোদ, শীত, বৃষ্টি […]

কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

নভেম্বর 22, 2025

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারীতে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও চাঁদাদাবির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (২১ নভেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বে) তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সকল পদ ও দল থেকে বহিষ্কারের বিষয়টি […]

কুড়িগ্রামে সশস্ত্র বাহিনী দিবস পালন ও রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার সোসাইটির আলোচনা সভা

নভেম্বর 21, 2025

রতন রায় ।। বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামে যথাযথ মর্যাদা ও ভ্রাতৃত্ববোধ নিয়ে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার সোসাইটি (রাওস) বাংলাদেশ, কুড়িগ্রাম শাখার আয়োজনে শুক্রবার সকালে জেলার খলিলগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স নাঈম ট্রেডার্স প্রাঙ্গণে এক আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান […]

Verified by MonsterInsights