ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ব্যবসায়ী এনামুল পলাতক, ইয়াবা ও টাকা জব্দ


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ব্যবসায়ী এনামুল পলাতক, ইয়াবা ও টাকা জব্দ

মোঃ মাইদুল ইসলাম ।। ভুরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯,৪০০ টাকা জব্দ করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। অভিযানের সময় আসামি মোঃ এনামুল হক ওরফে এনাম (৪৯) পালিয়ে যান।

জানা যায়, ২৩ নভেম্বর (রবিবার) দুপুর ১২টার দিকে জেলা কার্যালয় কুড়িগ্রামের সার্কেল ক্রমিক নং—২২০/২৫ অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১০(ক)–এর আওতায় এ অভিযান পরিচালিত হয়।

পাইকেরছড়া গ্রামের মৃত আচা মামুদের পুত্র মোঃ এনামুল হক ওরফে এনাম ওরফে এলাম, বয়স ৪৯, সাং—পাইকেরছড়া, ওয়ার্ড নং–০৮, ইউপি—পাইকেরছড়া, থানা—ভুরুঙ্গামারী।
তার নিজ দখলীয় বসতবাড়ির পশ্চিম ভিটার পূর্ব পাশের টিনশেড ঘরের কাঠের টেবিলের ড্রয়ার থেকে মাদক ও টাকা উদ্ধার করা হয়।

একটি গোলাপি রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট প্যাকেটের ভিতরে থাকা ২১ (একুশ) পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট, মোট ওজন ২.০১ গ্রাম একই ড্রয়ার থেকে নগদ ৯,৪০০ টাকা (৫০০ টাকার ৭টি, ২০০ টাকার ২০টি, ১০০ টাকার ১৯টি), উদ্ধারকৃত সব আলামতের মোট আনুমানিক মূল্য ১৫,৭০০ টাকা।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ জান্নাতুল ফেরদৌস জানান, “গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম স্যারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”