
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১৫% বাড়ি ভাতা বাস্তবায়নের সফল আন্দোলনে উপজেলা থেকে ঢাকায় অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মচারীদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মিলিত শিক্ষক পরিষদ (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি), ভূরুঙ্গামারী উপজেলা শাখা এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম মুকুল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা এবং এনসিপি প্রত্যাশিত প্রার্থী মাহফুজুল ইসলাম কিরণ।
এছাড়া বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, বাউসমারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, চর বারুইটারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, মইদাম কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সামাদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিমুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে আন্দোলনে অংশ নেওয়া ৮০ জন শিক্ষক-কর্মচারীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :