শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

তারেক রহমানকে বহনকারী বিমানের পাইলট কুড়িগ্রামের কৃতী সন্তান আসিফ ইকবাল

ডিসেম্বর 27, 2025

মোঃ মশিউর রহমান বিপুল ।। কুড়িগ্রাম সদর প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট ২০২)-এর পাইলটদের মধ্যে একজন ছিলেন কুড়িগ্রামের কৃতী সন্তান ক্যাপ্টেন (মেজর) আসিফ ইকবাল। দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার জন্য পরিচিত এই বৈমানিক তারেক রহমানকে নিরাপদে প্রিয় মাতৃভূমিতে পৌঁছে দেওয়ার পর তারেক রহমানের কাছ থেকে আন্তরিক […]

রাজারহাটে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডিসেম্বর 27, 2025

জাহিদ হাসান, রাজারহাট কুড়িগ্রামের রাজারহাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিক্সা জব্দ করা হয়। শনিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ […]

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত কুড়িগ্রাম, শীতনিবারণ সামগ্রীর সংকটে নিম্নআয়ের মানুষ

ডিসেম্বর 27, 2025

মোঃ মশিউর রহমান বিপুল ।। কুড়িগ্রাম সদর প্রতিনিধি নদ-নদী বেষ্টিত, সীমান্তঘেঁষা ও হিমালয়ের পাদদেশে অবস্থিত জেলা কুড়িগ্রাম। হাড় কাঁপানো শীত ও হিমেল হাওয়ায় যবুথবু হয়ে পড়েছে এ জেলার মানুষ। চলতি মৌসুমে শীত যেন রাতভর বৃষ্টির মতো ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে কুয়াশা। প্রতিদিন বিকাল থেকে শুরু করে পরদিন সকাল ৯টা পর্যন্ত স্থানভেদে মাঝারি থেকে ঘন কুয়াশায় […]

ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ডিসেম্বর 27, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ পরিবেশনার মাধ্যমে […]

গ্রীন ভয়েস চিলমারী সরকারি কলেজ শাখার আয়োজনে নবীন বরণ ও শীত উৎসব অনুষ্ঠিত

ডিসেম্বর 26, 2025

নিউজ ডেস্ক পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস–এর চিলমারী সরকারি কলেজ শাখার উদ্যোগে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ ও শীত উৎসব। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানানো এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও সবুজ আন্দোলনের আদর্শে উজ্জীবিত করা। অনুষ্ঠানে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম […]

মানবতার টানে ব্যতিক্রমী উদ্যোগ: জানাজার জন্য বিনামূল্যে মাইক সেবা

ডিসেম্বর 26, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর মানবিক মূল্যবোধকে সামনে রেখে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার মাটিয়াল আদর্শ বাজারের ফিরোজ টেলিকম অ্যান্ড জার্ভিস সেন্টারের স্বত্বাধিকারী। এলাকার মৃত ব্যক্তির জানাজা নামাজ যথাযথভাবে সম্পন্ন করার সুবিধার্থে তিনি সম্পূর্ণ বিনামূল্যে মাইক (সাউন্ড সিস্টেম) সেবা প্রদান করছেন। জানা গেছে, কোনো পরিবারে মৃত্যুর ঘটনা ঘটলে অনেক সময় আর্থিক সংকট কিংবা যানবাহনের […]

উলিপুরে কনকনে শীতে দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

ডিসেম্বর 26, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর বৈরী আবহাওয়া ও কনকনে শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময় কুড়িগ্রামের উলিপুরে মানবিক উদ্যোগ নিয়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। প্রচণ্ড শীত উপেক্ষা করে গভীর রাতে খেটে খাওয়া গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান–এর নেতৃত্বে উপজেলার […]

ভূরুঙ্গামারীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য শালিসে লক্ষ টাকায় ধামাচাপা চেষ্টা

ডিসেম্বর 26, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এক মাস আগে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে একই এলাকার ৫০ ঊর্ধ্ব বয়সী বিশু মিয়ার বিরুদ্ধে। গত নভেম্বরের মাঝামাঝি সময়ে এই নৃশংস ঘটনাটি ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন অভিযুক্ত বিশু মিয়া […]

ভূরুঙ্গামারীতে বাস–মোটরসাইকেল সংঘর্ষে ফারুক নিহত, একজন গুরুতর আহত

ডিসেম্বর 26, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মোঃ জাহাঙ্গীর আলম অপু (৩০) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে ভূরুঙ্গামারী থানাধীন আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক আহমেদ ভূরুঙ্গামারী […]

রাজারহাটে ‘আলহেরা স্বেচ্ছাসেবী সংগঠনের’ ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

ডিসেম্বর 26, 2025

মো: জাহিদ হাসান ।। রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ‘আলহেরা স্বেচ্ছাসেবী সংগঠন চাঁন্দামারী রামশিং’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ উদ্যোগের অংশ হিসেবে আজ ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার এলাকার ৭০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (হুডি) বিতরণ করা হয়। এছাড়া সংগঠনে বিশেষ অবদান রাখা কয়েকজনকে ক্রেস্ট প্রদান করা হয়। […]

Verified by MonsterInsights