রাজারহাটে ‘আলহেরা স্বেচ্ছাসেবী সংগঠনের’ ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন /
রাজারহাটে ‘আলহেরা স্বেচ্ছাসেবী সংগঠনের’ ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

মো: জাহিদ হাসান ।। রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ‘আলহেরা স্বেচ্ছাসেবী সংগঠন চাঁন্দামারী রামশিং’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ উদ্যোগের অংশ হিসেবে আজ ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার এলাকার ৭০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (হুডি) বিতরণ করা হয়। এছাড়া সংগঠনে বিশেষ অবদান রাখা কয়েকজনকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানটি চাঁন্দামারী ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি, সহ-সভাপতি, অতিথিবৃন্দসহ সক্রিয় সদস্যরা উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এসময় বক্তারা বলেন,

মানবতার সেবাই আলহেরা স্বেচ্ছাসেবী সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে কল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করা হবে ইনশাআল্লাহ।

সংগঠনের পক্ষ থেকে যারা শ্রম, আর্থিক ও অন্যান্য সহযোগিতা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং সমাজের বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সংগঠনের সদস্যরা জানান,

“ছোট পরিসরে শুরু করলেও আজ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আল্লাহ দানের এই কাজ কবুল করুন এবং সামনে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ করে দিন।”

শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীদের মুখে আনন্দ ও সন্তুষ্টির প্রকাশ দেখা যায়। তারা সংগঠনের জন্য দোয়া করেন এবং এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।

শেষে সদস্যরা প্রত্যয় ব্যক্ত করেন — মানবতার সেবা অব্যাহত থাকবে, আলহেরা স্বেচ্ছাসেবী সংগঠন আগামীতেও অসহায়দের পাশে থাকবে ইনশাআল্লাহ।