বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

লাইনচ্যুত রমনা লোকাল ট্রেন উদ্ধারে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত!

আগস্ট 17, 2025

তথ্যসূত্রঃ আরিফুল ইসলাম রিগ্যান কুড়িগ্রাম-চিলমারী রেলপথে রমনা লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উলিপুরের তবকপুর ইউনিয়নের রসূলপুর এলাকায় চিলমারীর বালাবাড়ি রেল স্টেশনের উত্তরে ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি উদ্ধারে লালমনিরহাট থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন (টুলস ভ্যান) উলিপুরের পাঁচপীর রেলস্টেশন পার হতেই বিকাল সাড়ে ৪টায় সেটিও লাইনচ্যুত হয়। বিকাল ৫টায় পাওয়া […]

রমনা লোকাল ট্রেন লাইনচ্যুত: উদ্ধারকাজ চলছে, যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ

আগস্ট 17, 2025

রতন রায় কুড়িগ্রামের রমনাবাজারগামী ৪২২ নং রমনা লোকাল ট্রেনটি আজ সকালে বালাবাড়ি স্টেশন পার হয়ে রসুলপুরের নিরেশির বন এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়। রেললাইনের অব্যবস্থাপনা ও জীর্ণ অবস্থাকে এ ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। তবে ট্রেনটির গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর উদ্ধারকাজ ত্বরান্বিত করতে লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। […]

ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে থানা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা

আগস্ট 16, 2025

মোঃ বুলবুল ইসলাম ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে থানা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। শনিবার (১৬ আগস্ট) কুড়িগ্রামের উলিপুরে একটি হলরুমে বিকাল ৪ ঘঠিকায় জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহতারাম জাহিদুল ইসলাম কেন্দ্রীয় সভাপতিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মতবিনিময় […]

ভূরুঙ্গামারীতে অটো রিকশা দেখতে গিয়ে বি*দ্যু*ৎস্পৃ*ষ্টে গৃহবধূর মৃ*ত্যু

আগস্ট 16, 2025

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটো রিকশা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জরিনা বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম ওই গ্রামের সফর উদ্দিনের স্ত্রী। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় আরিফুল ইসলাম […]

কচুরিপানার নিচে মিললো সাবেক সাবরেজিস্টারের লা*শ, সন্দেহভাজন সৎভাই আ*ট*ক

আগস্ট 16, 2025

মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী শহরের মডেল মসজিদের পাশের গোদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মডেল মসজিদে নামাজ পড়তে আসা লোকজন মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। পরে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিলের পাশের হলিকেয়ার ক্লিনিকের ঘরের মালিক […]

ইসলামী শিক্ষা দিবসে কুড়িগ্রামে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আগস্ট 15, 2025

ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১৫ই আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নিজস্ব প্রতিবেদক। ১৫ই আগস্ট , ২০২৫ শুক্রবার (১৫ই আগস্ট) কুড়িগ্রাম শহরে গাড়িয়ালপাড়া ছাত্রশিবিরের জেলা অফিসে জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আরমান হোসেন […]

রাজারহাটে চিরনিদ্রায় শায়িত হলেন মোস্তফা জামান লেলিন

আগস্ট 15, 2025

এনামুল হক সরকার ১৫-০৮-২০২৫ইং সন।চিরনিদ্রায় শায়িত হলেন রাষ্ট্র সংস্কার আন্দোলন কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও দৈনিক কালেরকন্ঠ রাজারহাট উপজেলা প্রতিনিধি একেএম মোস্তফা জামান লেলিন(৫৫)। শুক্রবার(১৫ আগস্ট) সকাল দশটায় বোতলারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। তিনি রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়নের বোতলার পাড় নিবাসী প্রয়াত আব্দুল কুদ্দুস ডাক্তারের তৃতীয় পুত্র সন্তান। […]

কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃ*ত্যু

আগস্ট 15, 2025

কুড়িগ্রামের কচাকাটায় মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর খান (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের সাধুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর স্থানীয় পূর্বকেদার (সাধুর মোড়) এলাকার মৃত সুজাব আলী খানের ছেলে। স্থানীয়রা জানান, বক্কর কাজ শেষে বাড়ি ফেরার পথে কচাকাটা এলাকায় পৌঁছালে ভূরুঙ্গামারী থেকে […]

 নিয়োগ বিজ্ঞপ্তি 

আগস্ট 14, 2025

 বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুমি`টোলা, ঢাকা বিভিন্ন পদে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ।  আবেদন শুরু: ১৪ আগস্ট, ২০২৫।  আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট, ২০২৫।  প্রবেশপত্র ডাউনলোড করার তারিখ: ২৯ আগস্ট, ২০২৫।  লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ: ৩০ আগস্ট, ২০২৫।

উলিপুরের দূর্গম চরাঞ্চলে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক, অভিযানে গ্রেফতার

আগস্ট 14, 2025

উলিপুর উপজেলার একটি দুর্গম চরাঞ্চলে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা বায়জিদ আলম (২৭)-এর নেতৃত্বে গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই পাঁচপীর এলাকা থেকে বায়জিদ আলমকে আটক করে। বায়জিদ আলম স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে এবং নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন […]