ভূরুঙ্গামারীতে অটো রিকশা দেখতে গিয়ে বি*দ্যু*ৎস্পৃ*ষ্টে গৃহবধূর মৃ*ত্যু


hamarkur6 প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৫, ৮:১১ পূর্বাহ্ন /
ভূরুঙ্গামারীতে অটো রিকশা দেখতে গিয়ে বি*দ্যু*ৎস্পৃ*ষ্টে গৃহবধূর মৃ*ত্যু

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটো রিকশা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জরিনা বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম ওই গ্রামের সফর উদ্দিনের স্ত্রী।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় আরিফুল ইসলাম শুক্রবার রাতে নতুন একটি অটো রিকশা কিনে চার্জে সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে প্রতিবেশী জরিনা বেগম কৌতূহলবশত রিকশাটি দেখতে গিয়ে এর গায়ে হাত দেন। সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হবে।