বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রতিবাদে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদ ও তিন দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে সচেতন শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষার্থী সোহানুর রহমান এবং বক্তব্য রাখেন শেখ মাহমুদ, আহমাদ তালুকদার, মুস্তাঈন আহমেদ, রাসেল রাজসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাদের অভিযোগ, এই কার্যালয়ের মাধ্যমে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়া, সমকামিতা ও পতিতাবৃত্তির মতো অসামাজিক কার্যক্রম বৈধ করার চেষ্টা চালানো হবে। এছাড়া মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানের কারণে খুন-ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিচারে প্রভাব পড়তে পারে, যা অপরাধ প্রবণতা বাড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করবে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, কথিত বাকস্বাধীনতার নামে ধর্মীয় অবমাননার ঘটনায় জাতিসংঘ বরাবরই নীরব থেকেছে। এতে দেশে শাতিমদের পুনরুত্থান ঘটার আশঙ্কা রয়েছে। তাদের দাবি, সাধারণত যুদ্ধবিধ্বস্ত দেশে এ ধরনের কার্যালয় স্থাপন করা হয়। বাংলাদেশে এমন কার্যালয় হলে রাষ্ট্রের ভাবমর্যাদা ক্ষুণ্ন হবে।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন, নবীজি (সা.) সম্পর্কে কটূক্তির শাস্তি মৃত্যুদণ্ডসহ ধর্ম অবমাননায় সর্বোচ্চ সাজা নিশ্চিত করা। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের অনুমোদন চুক্তি বাতিল করা। সমকামিতা, পতিতাবৃত্তি ও বিচ্ছিন্নতাবাদী প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারের স্পষ্ট নিশ্চয়তা প্রদান।

বিজ্ঞাপন

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]