বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভাইরাল প্রেমকাহিনির প্রেমিক কবির জামিনে মুক্ত, এলাকাজুড়ে স্বস্তি ও উৎসবের আমেজ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক অনলাইন

অবশেষে ১৭ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কুড়িগ্রামের আলোচিত প্রেমিক কবির হোসেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে কারাগার থেকে মুক্ত হন তিনি। তার মুক্তিকে ঘিরে এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আক্কাস আলী। এছাড়া কবিরের জ্যাঠা আবুল হোসেন জানান, শনিবার আদালত কবির হোসেনের জামিন মঞ্জুর করলে রোববার সকালে তিনি কারামুক্ত হন।

জানা যায়, ভালোবাসার টানে প্রেমিকা জুইকে নিয়ে ঘর ছেড়েছিলেন কবির হোসেন। একসঙ্গে নতুন জীবন গড়ার স্বপ্ন থাকলেও সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় পরিবারের আপত্তি। পরে কবিরের বিরুদ্ধে রৌমারী থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

গত ৭ মে ইউনিয়ন পরিষদে আয়োজিত এক আপোষ-মীমাংসার বৈঠকে তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সময় প্রেমিক-প্রেমিকা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আবেগঘন সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে বিভিন্ন গণমাধ্যমেও ঘটনাটি প্রকাশিত হয়।

কবির হোসেন (১৯) রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের পদ্মার চর এলাকার জাহিদুর ইসলামের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত ২৭ এপ্রিল প্রেমের সম্পর্কে জড়িয়ে কবির তার প্রেমিকা জুইকে নিয়ে বাড়ি থেকে চলে যান। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে তরুণীর মা আজিরণ বেগম ৩ মে রৌমারী থানায় অপহরণ মামলা দায়ের করেন।

কবিরের জ্যাঠা আবুল হোসেন জানান, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাদের পূর্বের বিয়ে বহাল থাকবে এবং তারা একসঙ্গে বসবাস করতে পারবেন। এদিকে কবিরের মুক্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধনের ঘোষণাও দিয়েছিলেন। জামিনে মুক্তির খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

কবিরের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মাহাবুবা আক্তার জাহান চুমকি বলেন, জুইয়ের জবানবন্দি গ্রহণ শেষে আদালত কবিরের জামিন মঞ্জুর করেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিয়ে বহাল থাকবে।

কুড়িগ্রাম বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “রৌমারীর এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ঢাকার কয়েকটি মানবাধিকার সংগঠনের অনুরোধে আমি কবিরের পক্ষে আইনি সহায়তায় যুক্ত হই। জামিন শুনানিতে অংশ নেওয়ার পর দায়রা জজ আদালত জুইয়ের জবানবন্দি গ্রহণ শেষে কবিরের জামিন মঞ্জুর করেন।”

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]