গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের ১৯ মাস পেরিয়ে গেছে। এখন পর্যন্ত ইসরায়েলের সামরিক অভিযান তার মূল কৌশলগত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের লক্ষ্য ছিল এই অভিযানের মধ্য দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, বিশেষ করে হামাসকে নির্মূল করে দেওয়া। শুরু থেকেই পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলের এই আক্রমণকে প্রায় নিঃশর্তভাবে সমর্থন দিয়ে গেছে। তারা বলেছে, এটা ইসরায়েলের ‘আত্মরক্ষার জন্য’ বৈধ পদক্ষেপ।
কিন্তু পশ্চিমাদের এই সমর্থন এবং স্থল, সমুদ্র ও আকাশপথে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করার পরও ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনের মেরুদণ্ড ভাঙতে পারেনি ইসরায়েল। গাজা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পরও হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো তাদের কর্মকাণ্ড সচল রাখতে সক্ষম হয়েছে। তারা অব্যাহতভাবে রকেট ছুড়ছে। সামরিক বিবেচনায় জটিল অভিযানও তারা পরিচালনা করছে।
যেমন গত মাসে গাজার বেইত হানুনের কাছে তারা হামলা চালিয়েছে। হামাস যোদ্ধারা একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে আক্রমণ করে। এতে তিনজন ইসরায়েলি সেনা আহত হয়। উদ্ধারকারী বাহিনী সেখানে পৌঁছালে হামাস যোদ্ধারা বিস্ফোরণ ঘটায়। এতে একজন ওয়ারেন্ট অফিসার নিহত হন।
বিজ্ঞাপন
পোস্ট টি পড়া হয়েছে : 90
বিজ্ঞাপন

আগস্ট 7, 2026
সম্পাদকীয় | Hamar Kurigram বাংলাদেশ রেলওয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। রেলের নিজস্ব বিপুল পরিমাণ সম্পদ থাকলেও এর একটি বড় অংশ দীর্ঘদিন ধরে অব্যবহৃত কিংবা বেদখল অবস্থায় রয়েছে। রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশে রেলওয়ের মোট জমির পরিমাণ ৩১ হাজার ৮৬০ একর। এর মধ্যে পূর্বাঞ্চলে ১ হাজার ৪ একর এবং পশ্চিমাঞ্চলে ৩ হাজার ৩৮৭ একর জমি […]

মে 13, 2026
নিউজ ডেস্ক অনলাইন | মতামত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তকে কেবল একটি প্রশাসনিক উদ্যোগ হিসেবে দেখা হলে এর প্রকৃত গুরুত্ব আড়ালে থেকে যায়। বাস্তবে এটি উত্তরাঞ্চলের আগামী ৫০ থেকে ১০০ বছরের শিক্ষা, গবেষণা ও অর্থনৈতিক বিকাশের একটি মৌলিক ভিত্তি। একটি কৃষি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র অবকাঠামোগত ভবন নয়; বরং এর সঙ্গে প্রয়োজন বিস্তৃত গবেষণা ক্ষেত্র, পরীক্ষামূলক কৃষিখামার, […]

মে 8, 2026
শুক্রবার, ৮ই মে, ২০২৬ | ডেস্ক নিউজ কুড়িগ্রাম দেশের উত্তরাঞ্চলের একটি কৃষিসমৃদ্ধ জেলা। এ জেলায় মৌসুমভেদে ধান, গম, ভুট্টা, তিসি, মরিচ, পেঁয়াজ, চিনাবাদাম, সরিষা ও পটলসহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়। ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় অবস্থিত কুড়িগ্রামের চর ও চলাঞ্চলে এবার বোরো ধান, মরিচ, বাদাম, পেঁয়াজ ও পটলের বাম্পার ফলন হয়েছিল। কিন্তু বৈশাখের বৈরী আবহাওয়া কুড়িগ্রামসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের […]