বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

জাপশড়ী-তারা-গিরাই–শালমারা নদীর সন্ধান মিলল যেভাবে

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

কয়েক মাস আগে একটি সিএস ম্যাপে জাপশড়ী নদীর নাম দেখলাম। ওই ম্যাপ অনুযায়ী বোঝা গেল নদীটি রংপুর জেলার পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নে হবে। আমরা সাধারণত আগে নদী পাই, তারপর কাগজপত্র খুঁজি। এটির ক্ষেত্রে ব্যতিক্রম। এখানে আগে রেকর্ডে দেখে এরপর নদী খুঁজতে যাওয়া।

শামসুর রহমান সুমন নামের আমাদের একজন শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাবের অন্যতম সংগঠক। এরই মধ্যে সে কুড়িগ্রামের বারোমাসী নদী, রংপুরের বদরগঞ্জ উপজেলার খটখটিয়া নদী, মিঠাপুকুর উপজেলার শালমারা নদী, সদর উপজেলার খোকসাঘাঘট নদ এবং তিস্তা নদীর আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। তাকে একদিন বললাম জাপশড়ী নদীর খবর নিতে। তাদের গ্রামের বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে এই নদীর অবস্থান। সে এই নদী একদিন দেখে এসেছে। সেই সঙ্গে বেশ কিছু তথ্যও সংগ্রহ করেছে।

গত পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নদী আন্দোলনকর্মী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন শিক্ষার্থীকে নিয়ে রংপুর থেকে মোটরসাইকেলে আমরা রওনা করি। প্রায় ৪০ কিলোমিটার দূরে প্রথমে আমরা গিয়ে পৌঁছাই কান্দি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামে মাসানকুড়া নদীর পাড়ে। সেখানে আমরা মাসানকুড়া নদীটি দেখি। জাপশড়ী ও তারা নদী মিলিত হয়ে মাসানকুড়া নদী সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও সংবাদ

রেলের পতিত জমি হতে পারে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার

আগস্ট 7, 2026

সম্পাদকীয় | Hamar Kurigram বাংলাদেশ রেলওয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। রেলের নিজস্ব বিপুল পরিমাণ সম্পদ থাকলেও এর একটি বড় অংশ দীর্ঘদিন ধরে অব্যবহৃত কিংবা বেদখল অবস্থায় রয়েছে। রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশে রেলওয়ের মোট জমির পরিমাণ ৩১ হাজার ৮৬০ একর। এর মধ্যে পূর্বাঞ্চলে ১ হাজার ৪ একর এবং পশ্চিমাঞ্চলে ৩ হাজার ৩৮৭ একর জমি […]

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়: স্থায়ী ক্যাম্পাস নির্ধারণে নালিয়ার দোলার কৌশলগত গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা

মে 13, 2026

নিউজ ডেস্ক অনলাইন | মতামত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তকে কেবল একটি প্রশাসনিক উদ্যোগ হিসেবে দেখা হলে এর প্রকৃত গুরুত্ব আড়ালে থেকে যায়। বাস্তবে এটি উত্তরাঞ্চলের আগামী ৫০ থেকে ১০০ বছরের শিক্ষা, গবেষণা ও অর্থনৈতিক বিকাশের একটি মৌলিক ভিত্তি। একটি কৃষি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র অবকাঠামোগত ভবন নয়; বরং এর সঙ্গে প্রয়োজন বিস্তৃত গবেষণা ক্ষেত্র, পরীক্ষামূলক কৃষিখামার, […]

কুড়িগ্রামের কৃষকের কান্না কি কেউ শুনবে না?

মে 8, 2026

শুক্রবার, ৮ই মে, ২০২৬ | ডেস্ক নিউজ কুড়িগ্রাম দেশের উত্তরাঞ্চলের একটি কৃষিসমৃদ্ধ জেলা। এ জেলায় মৌসুমভেদে ধান, গম, ভুট্টা, তিসি, মরিচ, পেঁয়াজ, চিনাবাদাম, সরিষা ও পটলসহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়। ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় অবস্থিত কুড়িগ্রামের চর ও চলাঞ্চলে এবার বোরো ধান, মরিচ, বাদাম, পেঁয়াজ ও পটলের বাম্পার ফলন হয়েছিল। কিন্তু বৈশাখের বৈরী আবহাওয়া কুড়িগ্রামসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের […]