দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির দিকে ধাপে ধাপে এগোচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্র। তিন ধাপে এই চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দুই দেশের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। আগামী জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক কার্যকর হওয়ার সময় অন্তর্বর্তী চুক্তি হতে পারে বলেই মনে করছেন তাঁরা।
প্রাথমিক এই চুক্তিতে শিল্পজাত পণ্য ও কৃষিপণ্যের বাজার এবং পণ্যের গুণগত মান নিয়ে আলোচনা হবে। তবে শুল্ক আরোপ না করার বিষয়ে কোনো উদ্যোগ এই ধাপে নেওয়া হচ্ছে না বলেই জানিয়েছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁর ভাষ্য, চুক্তির বিষয়ে আলোচনা চলছে ঠিকই, তবে ট্রাম্প প্রশাসন তিন ধাপে চুক্তি করতে সম্মত কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। খবর ইকোনমিক টাইমস।
সরকারি কর্মকর্তারা জানান, সংবেদনশীল খাতগুলোকে সুরক্ষা দিতে ভারত কোটাব্যবস্থা বা ন্যূনতম আমদানি মূল্য নির্ধারণ করতে পারে। এসব খাতের মধ্যে রয়েছে কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্য।
বিজ্ঞাপন
পোস্ট টি পড়া হয়েছে : 282
বিজ্ঞাপন

অক্টোবর 7, 2026
মাইদুল ইসলাম মামুন নেটিজেনদের জন্য এখন কুড়িগ্রামেই তৈরি হচ্ছে নানা ধরনের নান্দনিক হ্যান্ডমেড পণ্য। হ্যান্ডমেড চুড়ি, জুয়েলারি, পাইপ ক্লিনার ফুলের বুকেট, কী-রিং ও বিভিন্ন গিফট আইটেম নিয়ে কাজ করছেন তরুণ উদ্যোক্তা জান্নাত ইসলাম জারা। জান্নাত ইসলাম জারা বর্তমানে ভূরুঙ্গামারী মহিলা কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি নিজের ভালোলাগা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তিনি শুরু করেছেন ‘Zara’s […]

মার্চ 17, 2026
ডেস্ক নিউজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দর ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। জানা গেছে, সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১০ দিন সোনাহাট স্থলবন্দরের সকল […]

জানুয়ারি 13, 2026
নিউজ ডেস্ক ইসলামী আদর্শ, সুন্নাহ ও রুচিশীল জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের এক বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠেছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবস্থিত আস-সুন্নাহ শপ। ধর্মপ্রাণ মুসলমানদের দৈনন্দিন প্রয়োজন ও ইবাদতে সহায়ক সামগ্রী এক ছাদের নিচে সহজলভ্য করতেই এই সুন্নাহভিত্তিক প্রতিষ্ঠানের যাত্রা। আস-সুন্নাহ শপে পাওয়া যাচ্ছে দেশি ও বিদেশি উন্নতমানের আতর ও সুগন্ধি, পবিত্র আল-কুরআন (তাফসিরসহ ও […]