বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

তারেক রহমান সরকারের উদ্যোগে প্রশংসা থাকলেও বাড়ছে এককেন্দ্রিকতা ও দলীয়করণের শঙ্কা: লোকমান হোসেন লিমন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক অনলাইন

তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই কিছু ইতিবাচক উদ্যোগ নিলেও শাসনব্যবস্থায় এককেন্দ্রিকতা ও দলনির্ভর প্রবণতার ইঙ্গিত দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলার আহ্বায়ক লোকমান হোসেন লিমন।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

 

লিমন বলেন, খালেদা জিয়া-এর দেশের প্রতি গভীর ভালোবাসা এবং জিয়াউর রহমান-এর “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়” আদর্শের কারণেই তিনি তাদের ভালোবাসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক কিছু উদ্যোগ প্রশংসার দাবিদার বলেও উল্লেখ করেন তিনি।

তবে একই সঙ্গে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিমন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একযোগে দলীয় উপাচার্য নিয়োগ, ৪২ জেলায় দলীয় প্রশাসক বসানো, গভর্নর নিয়োগ এবং মেয়াদ থাকা সত্ত্বেও পুলিশ মহাপরিদর্শক পরিবর্তনের মতো পদক্ষেপ প্রশ্নের জন্ম দিচ্ছে। তার মতে, এসব উদ্যোগ অনেকটাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর সরকারের এককেন্দ্রিক ও দলনির্ভর ব্যবস্থার প্রতিফলন।

এছাড়া সারাদেশে উপজেলা ও পৌর প্রশাসক নিয়োগের পরিকল্পনার কথাও উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে বিএনপির জন্য তা আত্মঘাতী সিদ্ধান্তে পরিণত হতে পারে।

পোস্টের শেষাংশে লিমন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দলীয়করণের পরিবর্তে যোগ্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত এবং বিএনপি যেন অতীতের ভুলের পুনরাবৃত্তি না করে একটি ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে।

বিজ্ঞাপন

আরও সংবাদ

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা, নাগেশ্বরীর ৮ পূজামণ্ডপে জেলা যুবশক্তির সভাপতির আর্থিক সহায়তা

অক্টোবর 19, 2026

নাগেশ্বরী প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা যুবশক্তির সভাপতি মাসুদুর রহমান মাসুদের নেতাকর্মীরা। এ সময় প্রতিটি পূজামণ্ডপের কমিটির হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। শনিবার দিনব্যাপী এ কার্যক্রম নাগেশ্বরী কেন্দ্রীয় দুর্গামন্দির থেকে শুরু হয়। পরে পশ্চিম পাড়াডাঙ্গা সর্বজনীন দুর্গামন্দিরসহ পৌরসভার […]

বাল্যবিবাহ প্রতিরোধে দক্ষিণ এশীয় ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কুড়িগ্রামের অনন্যা

অক্টোবর 12, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও কন্যাশিশুর অধিকার এবং জেন্ডার সমতা নিয়ে কাজ করা কুড়িগ্রামের তরুণ সংগঠক অনন্যা খাতুন এবার দক্ষিণ এশীয় আঞ্চলিক পর্যায়ের একটি ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আগামী ১৩ অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে South Asian Regional Forum on Ending Child Marriage। সেখানে Asmani Foundation-এর মাধ্যমে Plan International Bangladesh-এর Space to […]

কুড়িগ্রামে বিশ্ব নদী দিবসে ধরলা নদী রক্ষার দাবি

সেপ্টেম্বর 28, 2026

ডেস্ক নিউজ বিশ্ব নদী দিবস উপলক্ষে কুড়িগ্রামে নদী সুরক্ষা, দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের ধরলা ব্রিজ সংলগ্ন ধরলা নদীর পাড়ে গ্রিন ইকো ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কর্মী ও সদস্যরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে নদী সুরক্ষা, নদী দখল ও দূষণ বন্ধ, […]