বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে কুড়িগ্রামে জামায়াতের গণমিছিল

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

হামার কুড়িগ্রাম নিউজ ডেস্ক

“আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আজকের এই দিনে সাইদ তোমায় মনে পড়ে”—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুড়িগ্রাম সরকারি কলেজ এলাকা। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে এক গণমিছিলের আয়োজন করে।

সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী। তাঁর সঙ্গে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, নায়েবে আমীরসহ অন্যান্য নেতৃবৃন্দ। একইসঙ্গে ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন এবং যুব বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

বিজ্ঞাপন

গণমিছিলে বক্তারা বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল এই জনপদের আত্মমর্যাদার প্রতিচ্ছবি। আবু সাইদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা এই চেতনার আলোয় আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করব।”

তারা আরও বলেন, “জুলাইয়ের চেতনা কখনো মুছে যাবে না। এ চেতনা আমাদের চলার পথের শক্তি।”

মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। কর্মসূচির পুরো সময়জুড়ে স্থানীয় প্রশাসনের উপস্থিতি ছিল লক্ষণীয়, যা কর্মসূচির শান্তিপূর্ণ সমাপ্তিতে সহায়ক হয়।

এটি ছিল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা জামায়াতের আয়োজিত কর্মসূচি, যেখানে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্যের কমিটি গঠন

নভেম্বর 2, 2026

ডেস্ক নিউজ | Hamar Kurigram বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুড়িগ্রাম জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গণিত শিক্ষক এম. রশিদ আলীকে সভাপতি এবং SAIF Ltd. Dhaka-এর পরিচালক মো. আরিফ বিন খন্দকার (অপু)কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) ঢাকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী […]