
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুর উপজেলায় আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগের কাজ এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রৌমারী ও চররাজিবপুর উপজেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পিডিবির নতুন লাইন সংযোগ এবং ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় যেকোনো সময় পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
এ সময় বিদ্যুৎ বিভ্রাটজনিত ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :