বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা মডেল মসজিদ সংলগ্ন এ সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে সংগঠনের সমন্বয়ক মোঃ আল মামুনুর রশিদ ও জেলা প্রধান সমন্বয়ক মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিজ্ঞাপন
এরপর কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এঁর হাতে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার নেতাগণ।
এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীবৃন্দ, গণপূর্ত বিভাগের কর্মচারীবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীবৃন্দ, খাদ্য বিভাগের কর্মচারীবৃন্দ ও জেলা নির্বাচন অফিসের কর্মচারীবৃন্দ সহ কুড়িগ্রাম জেলার সকল সরকারি অফিসের ১১-২০ গ্রেডের সকল কর্মচারীবৃন্দ।
এছাড়াও কর্মসূচিতে নেতারা, বৈষম্যহীন ৯ম পে-স্কেল ১:৪, ১২টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা নির্ধারণ পূর্বক ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে পে-কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার নিকট পেশ এবং ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করার দাবি জানান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]
নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]
হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]