বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতামুলক বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩অক্টোবর) দুপুরে রাজারহাট আব্দুল্লাহ্ সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস বা পরজীবী জীবাণু গুলো যখন নিজেদের পরিবর্তন করে, সেই সকল জীবাণু সম্পর্কে (অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স) সচেতনতামুলক বই বিতরণকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান,রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম রসুল রাখি,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, ঔষধ প্রশাসন কুড়িগ্রামের ড্রাগ সুপার মো: হাফিজুর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]
রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]