বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে পকেটে থাকা মোবাইল বিস্ফোরণ, যুবকের উরুতে দগ্ধ — অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালেন দুই ভাই

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ১৮ অক্টোবর ২০২৫

কুড়িগ্রাম সদরে চলন্ত অবস্থায় পকেটে থাকা মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে এক যুবক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ভোগডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার যুবক পলাশ ইসলাম। তার সঙ্গে ছিলেন বড় ভাই মাহমুদুন্নবী মারুফ। জানা গেছে, তারা ব্যক্তিগত কাজে ভোগডাঙ্গা যাচ্ছিলেন। পথিমধ্যে মাহমুদুন্নবীর পকেটে থাকা Tecno Spark 40 Pro মডেলের মোবাইল ফোনটি হঠাৎ অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়। কিছুক্ষণ পরই হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হয়।

বিজ্ঞাপন

বিস্ফোরণের সময় পলাশ ইসলামের গায়ে আগুনের ছিটে লাগলে তার উরুতে আঘাত ও দগ্ধের সৃষ্টি হয়।

পলাশ জানান, “ফোনটা পকেটে রেখেছিলাম, হঠাৎ গরম হয়ে যায়। ভাবছিলাম স্বাভাবিক ব্যাপার, কিন্তু কিছুক্ষণ পরই জোরে বিস্ফোরণ হয়। আমার উরুতে আগুনের ছিটে লাগে — আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।”

বিস্ফোরণে মোবাইলটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। প্রযুক্তিবিদরা জানিয়েছেন, নকল চার্জার ব্যবহার, অতিরিক্ত চার্জ দেওয়া, বা ব্যাটারির ত্রুটির কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ধরনের মোবাইল ব্যবহারে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কেন্দ্রীয় কমিটিতে কুড়িগ্রামের রুপম ও আরিফ

অক্টোবর 21, 2026

অনলাইন ডেস্ক জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন কুড়িগ্রামের দুইজন। প্রকৌশলী রুপম রাজ্জাক (Rupom Razzaque) কমিটির সহসভাপতি এবং মো. আরিফ বিন খন্দকার অপু কেন্দ্রীয় সদস্য হয়েছেন। ২১ অক্টোবর ঘোষিত ১৮৮ সদস্যের কমিটিতে তথ্যপ্রযুক্তি খাতে দেশ-বিদেশে কর্মরত পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা […]

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে কুড়িগ্রামে বিজ্ঞান মেলা-২০২৬

জুন 11, 2026

ডেস্ক নিউজ “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মেলার আয়োজন করে ভিতরবন্দ জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাব। বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক […]

কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়: ডিজেআই গ্লোবালের সঙ্গে কোলাবোরেশনে নাজমুল হোসাইন

এপ্রিল 28, 2026

মাইদুল ইসলাম মামুন, হামার কুড়িগ্রাম বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য সাফল্যের গল্প লিখলেন তরুণ ড্রোন কনটেন্ট ক্রিয়েটর নাজমুল হোসাইন (লাবু)। বিশ্বখ্যাত ড্রোন প্রযুক্তি প্রতিষ্ঠান DJI Global-এর সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন বিশ্বমঞ্চে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে চরাঞ্চলের জীবন, নদী এবং সাধারণ মানুষের […]