ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজা ও ১ টি সিএনজি জব্দসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন /
ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজা ও ১ টি সিএনজি জব্দসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ

নিউজ ডেস্ক

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর মৌজার তেলীোড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- কুড়িগ্রামের জেলার ফুলবাড়ী থানাধীন চন্দ্রখানা বুদারবান্নি চিনাবাড়ি এলাকার মোঃ খোরশেদ আলম (৩৮) ও খালিশা কোটাল এলাকার মোঃ শফিকুল ইসলাম (৫০)।


গত শনিবার (১৮ অক্টোবর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ফুলবাড়ীতে তিনটি বস্তায় মোট ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দসহ ২ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।