
কে.এম মামুন অর-রশিদ ।। রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট সরকারি মীর ইসমাঈল হোসেন কলেজ ক্যাম্পাসে ছাত্রদল কলেজ শাখা এই কর্মসূচির আয়োজন করে।ছাত্রদল কলেজ সভাপতি ফরহাদ হোসেন সোহাগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন মিয়া।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম, কলেজ শাখার ছাত্রদলের সেক্রেটারি নিজামুল ইসলাম।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের বাংলাদেশ। তাই অন্যান্য কাজের পাশাপাশি সকল শিক্ষার্থীকে ব্যাপক পড়াশোনা করতে হবে। মোবাইল, মাদক থেকে দূরে থেকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি আরো বলেন একজন মানুষকে সুস্থ থাকতে হলে রক্তদানের বিকল্প নেই,তাই আমাদের উচিত নিয়মিত রক্তদান করা।
আরো বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন তার অন্যতম হলো স্বাস্থ্যসেবা।সে লক্ষে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কাজ করছি।বিএনপির ক্ষমতায় গেলে প্রত্যেক ঘরে ঘরে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে। পরিশেষে এ কার্যক্রমে ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :