বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে গৃহবধূ ফাতেমাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক অনলাইন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে গৃহবধূ ফাতেমাকে সংঘবদ্ধ ধর্ষণের পর গলাটিপে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বুধবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে নিহতের বাবা মো. আসাদ আলী (আসাবুদ্দিন) লিখিত বক্তব্যে দাবি করেন, গত ১৪ আগস্ট রাতে উত্তর বালাডোবা গ্রামের স্বামীর বাড়িতে ফাতেমাকে একদল যুবক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে হত্যা করে। পরে লাশ ঘরের ধরনায় ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারণা চালানো হয়।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, ঘটনার রাতে প্রথমে স্থানীয় যুবক সফিকুল ইসলাম সফি বাড়িতে প্রবেশ করলে এলাকাবাসী তাকে আটক করে। পরে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর সফিকুলসহ প্রায় ১২ জন ফাতেমার ঘরে প্রবেশ করে পালাক্রমে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটায়।

আসাদ আলী আরও অভিযোগ করেন, ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তিনি বলেন, নামাজের চর ফাঁড়ির এসআই জাহাঙ্গীর ঘটনাস্থলে এসে গলায় ও শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আত্মহত্যার ঘটনা সাজান। এমনকি থানায় মামলা করার চেষ্টা করলে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আত্মহত্যার স্বীকারোক্তি তৈরি করা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মেয়ের শাড়ি উদ্ধার করা হলেও লাশ সালোয়ার কামিজ পরিহিত অবস্থায় ঝুলন্ত পাওয়া যায়, যা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠলেও পুলিশ গুরুত্ব দেয়নি। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও মামলার তদন্তে কোনো অগ্রগতি হয়নি। উল্টো ভিকটিম পরিবারের ওপর হুমকি দেওয়া হচ্ছে।

আসাদ আলী দাবি করেন, “আমার মেয়েকে গণধর্ষণ ও হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। পুলিশ ও জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে সত্য গোপন করছে। একজন পিতা হিসেবে আমি ন্যায়বিচার চাই।”

তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]

উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং পদ্ধতিতে মাছ শিকারের দায়ে দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর […]