বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে ওষুধ বিতরণ

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

রতন রায়, বিশেষ প্রতিনিধি, রাজারহাট


২৮শে জুলাই, সোমবার, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চরগতিয়াশাম বগুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ২:৩০ঘটিকা পর্যন্ত “গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ও শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ” কর্মসূচি অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা পরিষদ স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এই উদ্যোগে স্থানীয় জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

উক্ত কর্মসূচি আল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার, রাজারহাট,সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন, মোঃ ফিরুজুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, কুড়িগ্রাম। স্বাস্থ্যসেবা সহায়তা প্রদান করেন ডাঃ মোঃ গোলাম রসূল রাখি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার ডাঃ মনীষা দাস , সিনিয়র টেকনোলজিস্ট আনোয়ারুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স সাকেরা আক্তার, লতা রায় মিডওয়াইফ, অত্র এলাকার শহিদুল মেম্বার সহ সর্বসাধারণ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ডাঃ মোঃ গোলাম রসূল রাখি জানান,এই উপজেলায় সব জায়গায় আমাদের কমিউনিটি ক্লিনিক রয়েছে সেখান থেকে স্বাস্থ্য সেবা পেয়ে থাকে, তবুও এই ধরনের উদ্যোগ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা সর্বদা প্রস্তুত। যাতে এই চর অঞ্চলের জনসাধারণ মানুষগুলো যাতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় এটাই আমাদের লক্ষ্য।

আল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার বলেন, রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই গতিয়াশাম চর অঞ্চল একটু দুরে অবস্থিত, একটা নদী পার হয়ে যেতে হয় সর্বসাধারণের জন্য খুব কষ্টদায়ক তাই আমাদের লক্ষ্য সকল জনসাধারণ যেন স্বাস্থ্য সেবা পায় কেউ যেন বাদ না যায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় তাই এই ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি এই চর অঞ্চলে।

“আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয় এবং তরুণ প্রজন্মের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]