বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে পরিচ্ছন্নতা কর্মসূচি

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম,  বিশেষ প্রতিনিধি, ভূরুঙ্গামারী 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেন, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান বুলবুল, প্রভাষক আব্দুল জলিল, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, তারুণ্য আমাদের যে স্বপ্ন দেখিয়েছে তা কখনো ব্যর্থ হবে না। তারুণ্যের হাত ধরেই আমরা বৈষম্যহীন নতুন, অংশগ্রহণমূলক ও আধুনিক বাংলাদেশ গড়ব।

আলোচনা শেষে শিক্ষার্থীদের প্রজেক্টরের মাধ্যমে জুলাই বিপ্লবে শহীদদের উপর বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীরা কলেজ মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করে। উল্লেখ্য, জেলা পরিষদ কুড়িগ্রাম, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]