
নিউজ ডেস্ক অনলাইন
কুড়িগ্রামের তবকপুর হামির বাজার এলাকায় সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে বাসের ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর প্রথমে তাকে মৃত মনে করা হলেও কিছুক্ষণ পর দেখা যায় তিনি নিঃশ্বাস নিচ্ছেন। তবে কেউ তাকে চিনতে না পারায় প্রাথমিকভাবে সাহায্যের জন্য এগিয়ে আসেননি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্বজনদের কাছে খবর পৌঁছাতে পরিচয় শনাক্তে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :